নিউজ

জ্বলন্ত ফ্ল্যাট, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

কলকাতা: দাউ দাউ করে জ্বলে উঠলো ফ্ল্যাট (Flat)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার। গতকাল, বৃহস্পতিবার (Thursday) রাতের ঘটনা কলকাতার (Kolkata) গড়ফা (Garfa) এলাকার।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে আবাসনের একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশিরা স্বত্বর ওই ফ্ল্যাটে যায়। সেইখানে গিয়ে তারা হতবাক। দাউ দাউ করে জ্বলছে বিছানা। সেই বিছানা তে শুয়ে রয়েছে ৭৮ বছরের তপতি সরকার, ফ্ল্যাটের মালিক। কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল সারা ঘর। তারপর প্রতিবেশীরাই দমকল ও থানায় খবর দেয়। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করার কাজ শুরু করে দেয়। তৎক্ষণাৎ তপতি দেবীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পৌঁছানো মাত্রই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রের খবর, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবার তরফে জানা যায়, একমাত্র মেয়ের বিয়ের পর ওই ফ্ল্যাটে একাই থাকতেন তপতি দেবী। এখন প্রশ্ন উঠছে আগুন লাগলো কিভাবে? ফ্ল্যাটের আবাসিকদের দাবি, আগ্নিকান্ডের সময় যেহেতু তিনি বিছানাতেই ছিলেন তাই মনে করা হচ্ছে আগুনে পুড়েই মারা গিয়েছেন তিনি। কিন্তু কোনো আর্তনাদের আওয়াজ পাওয়া যায়নি। তদন্তকারীরা বিষয়েটা খতিয়ে দেখছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026