রাজ্য

বেসুরো বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, শাহের বিরুদ্ধে দাগলেন তোপ

এইবার ‘বেসুরো’ হতে দেখা গেল গেরুয় শিবিরের বিধায়ক বিশ্বজিৎ দাসকে। মতুয়াদের ব্ল্যাকমেল করা হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ এইদিন তুললেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। সরাসরি তোপ দাগলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। এইদিন সাংবাদিক বৈঠক করে বিশ্বজিৎ দাস বলেন,”যারা ভোট দিয়েছেন, তারা সবাই নাগরিক। শান্তনু ঠাকুর মতুয়াদের নিয়ে রাজনীতি করছেন। দলকে ব্ল্যাকমেইল করছেন। নিজের স্বার্থ ছাড়া মতুয়াদের কথা ভাবছেন না। ভ্যাকসিনেশন শেষ হতে প্রায় ৫ বছর লাগবে। তাহলে মতুয়ারা নাগরিকত্ব কি সেই দিন পাবে? মতুয়াদের ব্ল্যাকমেল করা হছে।”

তিনি কেবল তোপ দেগেছেন এমনটাই নয়। সাংসদ শান্তনু ঠাকুরের থেকে উত্তর ও দাবি করেছেন বিধায়ক। প্রসঙ্গৎ উল্লেখ্য, বৃহস্পতিবারই ঠাকুরনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ঘোষণা করেন,”টিকাকরণ শেষ হলেও নাগরিকত্ব দেওয়া হবে। আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আপনারা সবাই ভারতের নাগরিক হিসেবে সবকা সাথ, সাবকা বিকাশে সামিল হবেন। মমতা দিদি বলেছিলেন সিএএ হতে দেব না। কিন্তু আমরা সেল লোক, যারা যা বলে তাই করে ছাড়ে। আজ এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, ভ্যাকসিনের কাজ শেষ হলেই আপনাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।”

অমিত শাহের এই ঘোষণার পরদিনই শান্তনু ঠাকুরকে বিঁধে বিশ্বজিৎ দাসের (Biswajit Das) বিস্ফোরক অভিযোগ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এর আগে বাজেট অধিবেশনের শেষদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। এমনকি সেদিন বিজেপি বিধায়ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পায়ে হাত দিয়ে প্রণাম করেন বলেও খবর। আর তাতেই সেদিন থেকে তাঁর ‘ঘর ওয়াপসি’ নিয়ে জল্পনা উস্কে উঠেছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ সেরে বেরিয়ে সাংবাদমাধ্যমের প্রশ্নে দলবদলের প্রসঙ্গ এড়িয়ে যান বিশ্বজিৎ দাস। তার দাবি,”৯৬ লাখ টাকা পড়ে আছে। আমি সম্প্রতি আরও ১ কোটী ৮০ লাখ টাকা দিয়েছি। কিন্তু সেই টাকা কাজ করছেনা, এটাই বলতে এসেছিলাম।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026