নিউজ

চীনে ছড়িয়েছে মরণ ভাইরাস, আক্রান্ত এক ভারতীয় শিক্ষিকা

গত শুক্রবার থেকে শেনঝানের একটি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা প্রীতি মাহেশ্বরী চিনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাকে ভেন্টিলেটর ও অন্যান্য লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে, জানিয়েছেন তার স্বামী অংশুমান খোয়াল। তবে তার সুস্থ হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছে ডাক্তার।

চীনে এই নতুন মরণ ভাইরাসে আতঙ্কিত গোটা দেশ। রোগনির্ণয় করতে গিয়ে দেখা যাচ্ছে প্রতিবারই ডায়াগনোসিস ‘নিউমোনিয়া’। করোনাভাইরাসের নতুন সংস্করণ এর কারণ। যার উৎস চিনের ইউহান শহর। এই ঘটনায় চিনের পাশাপাশি আতঙ্কে আছে ভারতও কারণ চীনের ইউহান শহরে বহু ভারতীয় ছাত্র আছে যারা এই সময়ে চিনা নববর্ষের কারণে ছুটি কাটাতে দেশে ফিরতে পারে আর তাদের থেকে যদি কোনওভাবে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে তা বিপজ্জনক হতে পারে।

আরও পড়ুন : পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে, ভেঙতে চলেছে ১৫০ বছরের রেকর্ড

২০০২-২০০৩ সালে সার্সের সংক্রমণে দেশজুড়ে ৮০০ জনের মৃত্যু পেছনেও ছিল করোনাভাইরাস। আর সেই ভাইরাসের নতুন সংস্করণের কারণে এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে চিনে। আরও চারজনের নিউমোনিয়া হয়েছে যার পেছনেও রয়েছে এই ভাইরাসটি। সাংহাই ও শেনঝোনে সংক্রমনের খবর পাওয়া যায় তিনজনের। তবে চিকিৎসকরা জানিয়েছেন এই নতুন ভাইরাসটি সার্সের মতো বিপদজনক নয়।

এই ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় তাই বিভিন্ন সর্তকতা নেওয়া হচ্ছে। চিন থেকে যারা আসছেন তাদের জন্য বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের বন্দোবস্ত করছে মুম্বাই বিমানবন্দর। যদি কারো মধ্যে রোগের উপসর্গ দেখা যায় তাকে আইসোলেশন হাসপাতালে পাঠানো হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026