খেলা

মরশুমের প্রথম ডার্বি, ২-১ গোলে জিতল সবুজ-মেরুন

বছরের প্রথম ডার্বিতে বেশ বড়সড় জয় মোহনবাগানের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় সবুজ-মেরুন বাহিনী।

ম্যাচের প্রথম দিকে দুই দলই ভালো খেললেও ১৮ মিনিট পর মোহনবাগানের হয়ে গোল করেন বাবা দিওয়ারা। এরপর একের পর এক সুযোগ আসে মোহনবাগানের জন্য। ৭০ মিনিট পর আরও একটি গোল করেন জোসেবা বেইতিয়া। মোহনবাগানের পরপর আক্রমণ করাতেও খেলা ওখানেই শেষ হয়নি, বিপরীত দিক থেকেও প্রতিরোধ আসে।

আরও পড়ুন : BCCI-এর চুক্তি থেকে বাদ ধোনি, এই বিষয়ে কী বললেন সৌরভ গাঙ্গুলি

ম্যাচের ৭১ মিনিট পর লাল-হলুদ শিবিরের তরফ থেকে গোল করেন মার্কোস। তারপর খেলার নিয়ন্ত্রণ ইস্টবেঙ্গলের তরফে গেলেও শেষরক্ষা হয়নি। অনেকগুলি সুযোগ তৈরি হলেও কোনোটিকেই কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল বাহিনী। ফলে এই মরশুমের প্রথম ডার্বিতে দুর্দান্ত জয় হয় মোহনবাগানের।

এই জয়ের পর আই লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও একবার ধরে রাখল মোহনবাগান। শুধু তাই নয় পয়েন্টের ব্যবধানও অনেক বেড়ে যায়। ৮ টি ম্যাচে তাঁদের মোট পয়েন্ট হয় ১৭। অপরদিকে, ৭ টি ম্যাচের পর ইস্টবেঙ্গলের পয়েন্ট হয় ৮। তারা এখন পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026