বিনোদন

লাল নয়, কুচকুচে কালো লিপস্টিকে নজর কাড়লেন বাংলা সিরিয়ালের ‘হিয়া’

সম্প্রতি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika chakraborty)- র কয়েকটি বোল্ড ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার মধ্যে একটি ছবি বিশেষভাবে নজর কেড়েছে। ছবিতে অনামিকার পরনে রয়েছে কালো রঙের ফ্লোরাল ড্রেস। তার সঙ্গে মানানসই করে অনামিকা নিজের ঠোঁটে লাগিয়েছেন কালো রঙের লিপস্টিক ও চোখে উইংগড আইলাইনার। আপাতত অনামিকার ঠোঁটের কালো লিপস্টিক নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে। নেটিজেনদের একাংশ বলেছেন, কালো লিপস্টিক লাগিয়ে অনামিকার ঠোঁটের সৌন্দর্য নষ্ট হয়েছে। অনেকের মতে, কালো বিপ্লবের রঙ। সুতরাং অনামিকা কালো লিপস্টিক পরে ফ্যাশন বিপ্লবের সূচনা করেছেন। তবে এককথায় বলা যায়, অনামিকার ঠোঁটের বিষাক্ত মাধুর্য অনেকের কাছে অনুকরণীয় হয়েছে।

তবে অনামিকা এত বিপ্লব-টিপ্লবের ধার ধারেননি। তিনি এই ছবিটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সেই পৃথিবীতে চলে যেতে চান, যেখানে তাঁর চোখদুটো ক্লান্ত হবে না এবং মানুষের মধ্যে থাকবে সংহতি। সেই পৃথিবীতে নিজের বাড়ি খুঁজে পেতে চান তিনি। সেই পৃথিবীকে আপন করে নিয়ে সেখানে নিজের প্রাচুর্যের বিস্তার ঘটাতে চান অনামিকা।

অপর নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিক্টেড নন অনামিকা। তিনি ভালোবাসেন বেড়াতে, পাহাড়ে চড়তে। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট খুব অনিয়মিত হলেও চর্চার মধ্যেই চলে আসে। জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘এখানে আকাশ নীল’-এ হিয়ার ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অনামিকা। তাঁর বিপরীতে উজানের চরিত্রে অভিনয় করেছিলেন শন ব্যানার্জী (shawn Banerjee)। উজান-হিয়ার জুটি দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। ‘এখানে আকাশ নীল’ শেষ হয়ে গেলেও দর্শকরা অপেক্ষা করছেন অনামিকা-শন জুটিকে আবারও অনস্ক্রিন দেখার জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026