রাজ্য

দেড়মাসেই মোহভঙ্গ, ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে ফের শাসক শিবিরে ফিরলেন পূর্ব মেদিনীপুরের নেতা

প্রায় দেড় মাসেই মোহ ভাগ। বিজেপি থেকে তৃণমূলে ফিরতে দেখা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষকে। রবিবার শাসক শিবিরের ভবনে এসে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chaterjee) হাত থেকে দলের পতাকা তুলে নেন সিরাজ খান। যোগদান অনুষ্ঠানে ছিলেন জেলার শাসক শিবিরের সভাপতি সৌমেন মহাপাত্রও(Soumen Mahapatra)। সিরাজের(Siraj Khan) বক্তব্য,নিজের ভুল বুঝতে পেরে তিনি তৃণমূলে ফিরলেন।

আগের ২৪ এ নভেম্বর পূর্ব মেদিনীপ্রের মেচেদায় গেরুয়া শিবিরের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের (Kailash Vijayvargiya) হাত ধরে গেরুয়া শিবিরে পা রেখেছিলেন সিরাজ খান। তার আগের দিন জেলা পরিষদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তখনই জল্পনা উসকে গিয়েছিল। এইবার বোধ হয় শিবির বদলাতে চলেছেন পুর্ব মেদিনীপুরের তৃণমূল নেতা। সেই জল্পনাকে সত্যি করে বিজেপিতে যোগ দিলেন সিরাজ। আর তারপরই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। অভিযোগ তোলেন, দ্বিতীয় তৃণমূল সরকারে কোনও কাজই হয়নি। প্রতিশ্রুতি অনুসারে সংখ্যালঘুর উন্নয়নে কাজ করেনি সরকার। এই দলের সাথে কাজ করতে তার সমস্যা হচ্ছে বলে দল বদল করছেন, এমনটাই শোনা গিয়েছিল তার মুখে।

কিন্তু দেড় মাস গেরুয়া শিবিরে থাকতে না থাকতেই মধ্যেইমোহভঙ্গ হল সিরাজ খানের। রবিবার তথা আজ তৃণমূলে ফিরে সিরাজ বলেন,”বিজেপি বড়লোকেদের দল। তৃণমূল গরিব মানুষের পাশে থাকার দল। এখানে মানুষের সম্মান আছে। তাই আবার ফিরে এলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ করতে চাই।” সিরাজকে দলে যোগদান করিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন,”কৈলাসজি ওকে ধটা করে তাদের দলে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঘটা করে তাই ফিরিয়ে আনলাম।”

বিধানসভা ভোট আসন্ন। তার আগে চলছে দল বদলের খেলা। প্রতিবারই তাই দেখা যায়। কিন্তু এইবারের সমীকরণ কিছুটা আলাদা । অনেকটাই প্রভাব বৃদ্ধি পেয়েছে বিজেপির। ফলে সেই দলে যোগদানের প্রবণতাও অনেকটাই বেড়েছে। কিন্তু উলটপুরাণও যে হচ্ছে, এদিন সিরাজের যোগদানই তার প্রমাণ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026