কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে এম.আর.বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনামিকা সাহা (anamika saha)। তাঁর কিছু শারীরিক জটিলতাও ছিল যেগুলি করোনার ফলে বৃদ্ধি পায়। আকাশ আট-এর জনপ্রিয় সিরিয়াল ‘হয়তো তোমারই জন্য’-এর সেট থেকে করোনায় আক্রান্ত হয়েছেন অনামিকা। একই সিরিয়ালে অভিনয় করছেন চৈতী ঘোষাল (chaiti ghoshal)। তিনিও এই মুহূর্তে করোনা আক্রান্ত। তবে চৈতী রয়েছেন হোম আইসোলেশনে। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় অনামিকার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর শরীরে অক্সিজেন লেভেল অস্বাভাবিক মাত্রায় কমে যাওয়ার ফলে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
তবে শুধুমাত্র ‘হয়তো তোমারই জন্য’-র শুটিং করাই নয়, একইসঙ্গে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে মদন মিত্র (Madan mitra), মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র মতো হেভিওয়েটদের হয়ে প্রচারে দেখা গিয়েছিল অনামিকাকে।
নব্বইয়ের দশক থেকে ‘জাঁদরেল শাশুড়ি’-র তকমা পেয়ে এসেছেন অনামিকা। তাঁর অভিনয় আমজনতার মন কেড়ে নিয়েছিল। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘ঘাতক’-এর মতো ফিল্মে অনামিকার অভিনয় দাগ কেটে যায়। তবে শুধুমাত্র ‘অ্যান্টাগোনিস্ট’ চরিত্রেই নয়, অনামিকা ভার্সেটাইল অভিনেত্রী হিসাবেও নিজেকে প্রমাণ করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…