দক্ষিণবঙ্গে লাগাতার চলছে গরমের দাবদাহ। বৈশাখ মাসের এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত বৃষ্টি তেমন একটা দেখা পাওয়া যায়নি। মানুষের মধ্যে অস্বস্তি ধীরে ধীরে বেড়েই চলেছে। কলকাতা এবং কলকাতা লাগোয়া অঞ্চলে চলতি বছরে মাত্র দুইটি কালবৈশাখী দেখা গেলেও তাতে বৃষ্টির পরিমাণ ছিল একেবারেই নগণ্য।
একটি কালবৈশাখীতে বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। কিন্তু তার মধ্যেই এবারে দেখা গেল একটি আশার আলো। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল অর্থাৎ বুধবার ভোররাতে কলকাতা এবং কলকাতা লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া ও মুর্শিদাবাদে বেশ কিছুটা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আপনারা বুধবার ভোররাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন গরমের থেকে।
আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, বেশ কিছুদিন হল দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প যুক্ত বাতাস ঢুকতে শুরু করেছে। এর ফলে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত মেঘের তেমন কিছু দেখা পাওয়া যায়নি। কিন্তু বুধবার ভোররাতে এরকম একটি বৃষ্টি হলে কলকাতা এবং কলকাতা লাগোয়া বেশ কিছু জায়গায় স্বস্তি ফিরবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…