নজরবন্দি করা হলো বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। ভোটের মুখেই এবারে নির্বাচন কমিশনের নজরবন্দি অনুব্রত। কিন্তু এখনও তিনি তার বিশ্বাসে অবিচল। দিন কয়েক আগে থেকেই রাজনৈতিক মহলে তার খেলা হবে মন্তব্য এবং স্লোগান ছড়িয়ে পড়তে শুরু করেছিল। এখন তৃণমূলের অন্যতম প্রধান রাজনৈতিক স্লোগান অনুব্রত মণ্ডলের ‘খেলা হবে’।
কিন্তু আজ বিকেল পাঁচটা থেকে অনুব্রত মণ্ডলকে নির্বাচন কমিশনের তরফ থেকে নজর বন্দি করা হলো। আর দুইদিন পরে নির্বাচন। তার আগে বীরভূমের এই নেতাকে নজরবন্দি করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকের ধারণা এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। কিন্তু যাই হয়ে যাক না কেন অনুব্রত মণ্ডল এখনও বলছেন খেলা কিন্তু হবেই।
একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ওরা তো আমার ঘরের ভেতর ঢুকতে পারবে না, পার্টি অফিসের ভেতরে ঢুকতে পারবে না। তারা সব বাইরে থাকবে। যা খেলার সেসব খেলা হবেই। কেউ আটকাতে পারবেনা। এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন। ২০০ থেকে ২২০ সিট আমরাই পাচ্ছি।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…