রাজ্য

করোনায় আক্রান্ত মিঠুন চক্রবর্তী? গুজব ওড়ালেন খোদ ‘মহাগুরু’

করোনা ভাইরাসের করাল ছায়া পড়েছে গোটা দেশবাসীর ওপর। এই মুহূর্তে ভোটমুখী বাংলায় করোনা সংক্রমিত হচ্ছে দাবানলের মত। সাধারণ মানুষের পাশাপাশি একের পর এক নির্বাচনী প্রার্থী ও নেতা-নেত্রী করোনার কবলে পড়ছে। এরইমধ্যে শোনা যাচ্ছিল করোনা আক্রান্ত হয়েছেন বিজেপির তারকা ভোটপ্রচারক “জাত গোখরো” অর্থাৎ মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি এবং চলছে চিকিৎসা। আসলে বিজেপিতে যোগদান করার পর থেকেই মিঠুন চক্রবর্তী প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারের ঝড় তুলেছেন। তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ জমায়েত করত। অনেকেই মনে করেছিলেন জমায়াতের মাঝে গিয়ে শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন মিঠুন চক্রবর্তী। তবে ঘটনার সত্যতা প্রসঙ্গে যথেষ্ট সন্দেহ ছিল।

মিঠুন চক্রবর্তী আজ অর্থাৎ মঙ্গলবার তিনি করোনা আক্রান্ত হয়েছেন নাকি নিজেই জানিয়েছেন। সমস্ত গুজব উড়িয়ে দিয়ে মিঠুন চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “আমার করোনা হয়নি। আমি সম্পূর্ণরূপে সুস্থ আছি।” মিঠুন চক্রবর্তীর এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গেরুয়া শিবির তথা মিঠুন ভক্তরা। এই বাংলায় মিঠুন চক্রবর্তীর যে অনুগামীর অভাব নেই তা স্পষ্ট হয় প্রত্যেকটি জনসভাতে সাধারণ মানুষের উত্তেজনা দেখে। মিঠুন চক্রবর্তীর রাজ্যের যে কোন জেলার যেকোনো প্রান্তে গেলে মানুষের ঢল নেমে যায়। প্রত্যেককেই অভিনেতার মারকাটারি ডায়লগ শোনার জন্য মুখিয়ে থাকে। প্রত্যেক জনসভাতেই মিঠুন চক্রবর্তী ঘিরে তার ফ্যানেরা সেলফি তোলার হিড়িক লাগিয়ে দেয়।

প্রসঙ্গত, করোনার প্রকোপের মাঝে বেশ সাবধান হচ্ছেন মিঠুন চক্রবর্তী। আসলে কিছুদিন আগে মিঠুন চক্রবর্তী মালদহের একটি জনসভায় গিয়ে তীব্র বিতর্কের মাঝে পড়েছিলেন। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে এখন মাত্র ৫০০ জন নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসভা করা যাবে। কিন্তু সেদিনকার মিঠুনের জনসভায় মানুষের ঢল নেমেছিল। সামাজিক দূরত্ব বজায় রাখার তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই মানুষ মেলামেশা করেছিল। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বঙ্গ রাজনীতি। এমনকি মালদহের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস নির্বাচন কমিশনের কাছে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026