অন্যান্য রাজ্যের মত মহারাষ্ট্রে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি ধারণ করেছে করোনাভাইরাস। ইতিমধ্যেই মহারাষ্ট্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য লকডাউন ডাকা হয়েছে। ফলে এই মুহূর্তে মহারাষ্ট্রে পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমত অবস্থায় যদি লকডাউনে কেউ বাইরে বের হন তাহলে পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র সরকার। তার সাথেই একই ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ। জানানো হয়েছে, শুধুমাত্র কড়া ব্যবস্থা নেওয়া নয় পুলিশ তার আধার কার্ড চেক করবে।
বোম্বে হাইকোর্টের অরঙ্গবাদ বেঞ্চের বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি দেব দ্বারের বেঞ্চে জানিয়েছে, যারা মাস্ক ঠিকমতো পরবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ কারণ তারাই হতে চলেছে সুপার স্প্রেডার। এছাড়াও, যদি কোন বাইক আরোহী হেলমেট পড়ে বাইক চালান তাহলেও তাকে কিন্তু মাস্ক পরতেই হবে। যদি কোন জনপ্রতিনিধি এরকম বিধি-নিষেধ ভেঙে থাকেন তাহলে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা গ্রহণ করবে মহারাষ্ট্র পুলিশ।
সবথেকে বড় ঘোষণাটি হল, এবারে যদি লকডাউন এরমধ্যে কেউ বাইরে বের হয় তাহলে তার আধার কার্ড চেক করবে পুলিশ। যদি তারা আধার কার্ড না দেখাতে পারেন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানানো হয়েছে আদালতের তরফ থেকে। তার পাশাপাশি চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে আধার কার্ড। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত এই নিয়ম বিধি কার্যকর হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…