তিন কিলোমিটার লম্বা খাল কেটে তিনি গ্রামের চাষের জমি, পুকুরে জলের ব্যবস্থা করেছেন। আর এই অসাধারণ কাজের জন্য তাকে একটি ট্র্যাক্টর উপহার দিলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। এই কাজের পরেই বিহারের গয়া জেলার লউঙ্গী ভুইয়াঁর নাম এখন সবার মুখে মুখে।
নিজের জীবনের নানা অজানা কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লউঙ্গী ভুইয়াঁ। তিনি গ্রামে চাষের জন্য জলের যোগান পেতেন না তখন পাহাড় থেকে বর্ষার জল খাল কেটে সোজা গ্রামে নিয়ে আসার কথা তার মাথায় আসে। এরপরে জঙ্গল পাহাড়ের দিকে গিয়ে যখন গবাদি পশু চড়াতেন তার মাঝেই কোদাল, ঝুড়ি দিয়ে তিনি খাল কাটার কাজ শুরু করেন। এভাবে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে তিনি একাই অদম্য পরিশ্রম করে গেছেন।
পাহাড় থেকে নেমে আসা বর্ষার জল নদী থেকে খালের মাধ্যমে এখন লউঙ্গীর কোঠিওয়ালা গ্রামে আসছে। তার ফলে বেড়েছে চাষের জোগান। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শনিবার আনন্দ মহিন্দ্রা কোম্পানি লউঙ্গীকে একটি ট্র্যাক্টর পৌঁছে দেয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…