যুগান্তকারি ঘটনা, এই প্রথম যুদ্ধজাহাজে দুই মহিলা অফিসারকে মোতায়েন করছে ভারতীয় নৌবাহিনী। শীঘ্রই নৌসেনায় যোগ দেবে ২৪টি এমএইচ-৬০ আর সামরিক হেলিকপ্টার আর পাইলট হিসেবে যোগ দেবেন এই দুই সাব লেফটেন্যান্ট কুমুদিনী ত্যাগী, রীতি সিংহ।
আজ, সোমবার কোচিতে আইএনএস গরুড় যুদ্ধ জাহাজে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। জানা গিয়েছে, কুমুদিনী ও রীতি নৌসেনার মাল্টি রোল হেলিকপ্টার অপারেশনের জন্য প্রয়োজনীয় সেন্সর, সোলার কনসোল এবং ইন্টেলিজেন্স, সার্ভিল্যান্স ও সমন্বয়ের কাজ কাজ করবেন। ইতিমধ্যেই কুমুদিনী ও রীতিকে অভিনন্দন জানিয়েছে রিয়ার অ্যাডমিরাল অ্যান্টনি জর্জ।
এদিন তিনি বলেন, ‘‘এটা ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম মহিলাদের হেলিকপ্টার অপারেশনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যার মাধ্যেমে যুদ্ধজাহাজে মহিলা অফিসারদের মোতায়েনের সূচনা হল।’’ নিরাপত্তার অভাব, মহিলাদের ব্যবহারের মতো শৌচাগার না থাকা, দীর্ঘদিন ধরে জাহাজে থাকার মতো নানা কারণে আগে নৌবাহিনীতে মেয়েদের স্থান হওয়াটা মুশকিল হত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…