বিনোদন

‘বাঙালি শিল্পীদের অবাঙালি শিল্পীরা উঠতে দেন না’, বিস্ফোরক মন্তব্য অনন্যা চক্রবর্তীর

হিন্দি টেলিভিশনের জগতে জিটিভিতে সম্প্রচারিত হিন্দি সারেগামাপা অন্যতম জনপ্রিয় গানের রিয়্যালিটি শো। এই সিজনে এক ঝাঁক বাঙালি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অনন্যা চক্রবর্তী অন্যতম। জি বাংলার সারেগামাপার মঞ্চে থেকে তিনি পরিচিত হতে শুরু করেছিলেন দর্শকমহলে। তবে গত বছরের শেষের দিকে অংশগ্রহণ করেছেন হিন্দি সারেগামাপা’তে।

একজন ভালো গায়িকা হওয়ার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও তিনি ভালোই অ্যাক্টিভ। সম্প্রতি তার শেয়ার করা একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি গায়িকা নিজের মেন্টর ও গুরু জয়দীপ দিলীপ ভাগবতকর এবং নীরজ কালকরের সাথে একটি ছবি শেয়ার করে ‘বাঙালি শিল্পীদের অবাঙালি শিল্পীরা বোম্বেতে উঠতে দেয় না সেই প্রসঙ্গে ক্যাপশনে মুখ খুলেছেন।

শোনা যায়, অবাঙালি শিল্পীদের জন্যই বাংলার অন্যতম প্রতিভা কালজয়ী গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় বোম্বেতে নিজের জায়গা করতে পারেননি। তবে এই মন্তব্যের পুরো উল্টো সুরে কথা বলেছেন অনন্যা। তিনি তার মেন্টর ও গুরুর সাথে ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন-

ভারতবর্ষ বিচিত্র। যেমনটা শোনা যায়, ‘বাঙালি শিল্পীদের অবাঙালী শিল্পীরা উঠতেই দেয়না, জায়গা ছাড়েনা।’ অন্যদিকে বম্বের এই দুই মহারাষ্ট্রীয় গুরু, পশ্চিমবঙ্গ থেকে আসা এক লোক সঙ্গীত শিল্পীকে অর্থাৎ অনন্যা চক্রবর্তীকে চূড়ান্ত ভালোবেসেছেন। নিজের মেয়ের মতো সমস্ত রকম তার ‘জংলীপনা’ সহ্য করছেন তারা, গায়িকা মাছ খেতে পারেন না বলে, নিজের হাতে বাজার করে তারা মাছ কিনে রান্না করে আনে। গাইকার গুরুর তার প্রতি অগাধ বিশ্বাস। সবসময় তারা তাকে বলেন, সে পারবে, তাকে পারতেই হবে। গায়িকা বলেছেন, যেকোনো রকম ভেদাভেদ থেকে দূরে থাকার কথা। অবশ্যই ভালোবাসা ছড়িয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। শেষে তিনি বলেছেন ভালোবাসা ছাড়া আর বিশেষ কিছুই নেই।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026