গত শুক্রবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে একরাত হাজতবাস করতে হয়েছে ‘উত্তরণ’এর অভিনেতা রাজদীপ গুপ্তকে। জানা গেছে, শুক্রবার রাতে ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বন্ধুবান্ধবের সাথে পার্টি করেছিলেন অভিনেতা।
সেই পার্টিতেই সকলের সাথে তিনিও মদ্যপান করেন। সেই অবস্থায় গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। গাড়ি চালিয়ে ফেরার সময় পুলিশ তার রাস্তা আটকায়। বিধি লঙ্ঘন করে অভিনেতা মদ্যপ পাকিস্তানি গাড়ি চালানোয় তাকে থানায় নিয়ে যাওয়া হয়। যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে একরাত কাটাতে হয়েছে তাকে। পরের দিন সকালে অর্থাৎ শনিবার সকালে তিনি ছাড়া পান।
রাজদীপ গুপ্ত টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। অভিনয় জগতে অনেক বছর হলো তিনি পা রেখেছেন। টেলিভিশন দিয়ে অভিনয় জীবনের যাত্রা শুরু তার। ধারাবাহিকের পাশাপাশি একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। সম্প্রতি তাকে দেখা গিয়েছে হইচইয়ের অন্যতম সিরিজ ‘উত্তরণ’।
স্টার জলসার ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। এরপর এক এক করে বেশ অনেকগুলি কাজ করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। হইচইয়ের ‘মিস ম্যাচ’, ‘জাপানি টয়’ তার অভিনীত সিরিজগুলির মধ্যে অন্যতম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…