বিনোদন

জিতু-নবনীতার সম্পর্কে ফাটল, বিচ্ছেদের জোর গুঞ্জন টলিপাড়ায়

আবারো বিচ্ছেদ টলিপাড়ায়। জিতু – নবনীতার বিচ্ছেদ ঘটতে চলেছে খুব শীঘ্রই। অনুপম-পিয়া, নুসরাত-নিখিল, ইন্দ্রনীল-বরখা, দেবলীনা-তথাগতর পর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন জিতু-নবনীতা? এর আগেও একাধিকবার তাদের বিবাহবিচ্ছেদের খবর রটেছিল টলিপাড়ায় । তবে তা যে শুধুই গুজব তা তারা নিজেদের ছবি শেয়ার করে জানিয়ে দিয়েছিলেন। তবে এবারের গুঞ্জন সত্যি না মিথ্যে!

এই মুহূর্তে নবনীতা ব্যস্ত ‘মহাপীঠ তারাপীঠ’ নিয়ে। এই ধারাবাহিকে তিনি মা তারার ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে জিতু কমল ব্যস্ত অনিক দত্ত পরিচালিত ছবি নিয়ে। সেখানে তিনি সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করছেন। সত্যজিৎ রায়ের সাজে তাকে অদ্ভুত মানিয়েছে, তা মানছেন সকলেই। তাকে নিয়ে চর্চা চলছে ঘরে ঘরে। আপাতত প্রায় সকলেই অপেক্ষায় রয়েছেন, তাকে পর্দায় দেখার জন্য। সম্প্রতি জিতু ও নবনীতাকে তাদের বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তারা রীতিমত অবাক হয়ে যান সেকথা শুনে।

বিয়ের তিন বছরের মধ্যেই বিচ্ছেদ নিতে চলেছেন জিতু-নবনীতা। তাদের কাছে নাকি একসাথে একই ধারাবাহিকে অভিনয় করার একটি অফার এসেছিল। কিন্তু নবনীতার সাথে জিতু কমল অভিনয় করতে চান নি। এই কথা শুনে তারা জানান, তাদের কাছে একসাথে অভিনয় করার মতো কোনো অফার আসেনি। এরপর অভিনেত্রী জানান, তিনি মহাপীঠ তারাপীঠের শুটিং শেষ না করে অন্য ধারাবাহিকে হাত দিতে পারবেন না! অন্যদিকে জিতু কমল জানান, তিনি আপাতত অনীক দত্ত পরিচালিত ছবির প্রচার নিয়ে ব্যস্ত। চলতি বছরের মার্চ মাসেই তারা কাশ্মীর যাচ্ছেন। সেখান থেকে ফিরে এসে তারা ভাববেন, তারা তাদের বিয়েটা টিকিয়ে রাখবেন কিনা!

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026