বিনোদন

Drug Case: আরিয়ানকে গাঁজা জোগাড় করে দিতে রাজি হয়েছিলেন অনন্যা! এনসিবিকে কি বললেন অভিনেত্রী

দিন যত যাচ্ছে বলিউডে এই মাদক চক্রের জট আরো জট বাঁধছে। এই হাইপ্রোফাইল মাদক মামলায় নতুন পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক চক্রের অন্যতম অপরাধী আরিয়ানের চ্যাটের সূত্র ধরে গতকাল তল্লাশি চালানো হল অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা নবাগত বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে। অন্যনা যে খান পরিবারের ঘনিষ্ঠ তা সকলেরই জানা। তাই অনেকেই এনসিবির এই অভিযানের সঙ্গে আরিয়ানের মাদক মামলার সংযোগ রয়েছে খুঁজে পেয়েছেন।

ইতিমধ্যে অভিনেত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, ল্যাপটপ। বাবা চাঙ্কিকে সাথে নিয়ে বৃহস্পতিবার বিকেলে এনসিবি অফিসে পৌঁছলেন অনন্যা পাণ্ডে। এনসিবি সূত্রে খবর সমীর ওয়াংখেড়ের মুখোমুখি হয়েছিলেন অনন্যা। গতকাল বিকেল ৪.০৫ নাগাদ এনসিবি অফিসে পৌঁছান অনন্যা। তারপর ৬.১৫ নাগাদ তাঁকে বেরিয়ে আসতে দেখা যায় এনসিবির অফিস থেকে। তখনও মেয়ের পাশে দৃঢ় ভাবে ছিলেন চাঙ্কি। আজ শুক্রবার ফের এনসিবি-র অফিসে আসার সমন ধরানো হয়েছে অভিনেত্রীকে। 

মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে ফের শুক্রবার সকালে এনসিবির দফতরে পৌঁছে গিয়েছেন অনন্যা। আরিয়ানের সঙ্গে তাঁর কী কী কথা হয়? সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাস করা হয়। এই দিন মাদক নিয়েও অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। এইদিন দু’ঘণ্টারও তাঁকে জেরা করেন এনসিবি’র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে প্রায়ই কথা হত। সেই চ্যাটে শাহরুখ পুত্রের সঙ্গে মাদক নিয়ে কথা বলেছেন অনন্যা পাণ্ডে। এমনকি তাঁকে মাদকের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অনন্যা পাণ্ডে । 

আরো জানা যায়, এই বিষয়ে অভিনেত্রীকে সরাসরি আরো প্রশ্ন করা হলে এই প্রসঙ্গে তিনি পুরোপুরি এড়িয়ে যান । অভিনেত্রী জানান, মাদক নয় তার বদলে সিগারেট নিয়ে আরিয়ান খানের সঙ্গে কথা বলেন তিনি এবং গোটাটাই মজার ছলে। সূত্রের খবর, এগুলি ছাড়াও দুজনের এমন অনেক চ্যাট আছে যেখানে উভয়ই বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সম্পর্কে কথা বলছেন। বরাবরই চাঙ্কি পাণ্ডে ও শাহরুখ খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ ভালো। ছোট থেকেই একে অপরের বন্ধু অনন্যা ও আরিয়ান আর সু্হানা। অনন্যাকে অ্যানি বলেই সম্বোধন করেন আরিয়ান । 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026