বিনোদন

Dhanshree Verma: টিম ইন্ডিয়ার জার্সি পরে নাচের ফ্লোর কাঁপালেন চাহালের স্ত্রী! রইলো ভিডিও

গত বছর বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাওয়াল ও ধনশ্রী বর্মা। কিছুদিন প্রেম করার পর নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন। পরিবারের সম্মতিতে গত ২২ শে ডিসেম্বর গুরগ্রামে বসেছিল এই সেলেব দম্পতির আলিসান বিয়ের আসর। প্রথম ছবি সামনে আসতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। লাল লেহেঙ্গায় আর গয়না ও ফুলের সাজে এদিন সকলের নজর কারেন ধনুশ্রী। আর যুজবেন্দ্র সাদা শেরওয়ানি আর লাল পাগড়ি পড়ে বেশ স্মার্ট লাগছিলেন। বিয়ের পর ধুমধাম করে রিসেপশান সেড়ে দুবাইতে হানিমুন ও করেন এই সেলেব কাপল।

ইতিমধ্যে টি -২০ বিশ্বকাপের মূল পর্বের আগে দুই প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু করেছে ভারত নিজের খেলা। ২৪শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবেন বিরাট বাহিনী। আর এই হাইভোল্টেজ এই ম্যাচের জন্য অপেক্ষা করছেন দুই দেশের সমর্থকরা। আর এই ম্যাচ যে দুই দেশের ইমোশান তা সকলেই জানেন। এর মাঝেউ খবরের শিরোনামে এলেন নজর যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভর্মা।

ধনুশ্রী নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই সক্রিয়। যুজবেন্দ্র পত্নীর ফলোয়াস সংখ্যা দেখার মতো। পাশাপাশি ধনশ্রী ভর্মার নাচের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আর এই চ্যানেলে ১৫ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ধনশ্রী কোরিওগ্রাফার, তিনি হিপ-হপের প্রশিক্ষণও দেন। তিনি এই ইউটিউব চ্যানেলে তার নৃত্য অ্যাকাডেমির ভিডিও আপলোড করেন। এবারে দেশের এত বড় ম্যাচের আগে একটি নাচের ভিডিও আপলোড করেন।

এই ভিডিয়োতে অভিনেত্রীকে ভারতের নতুন জার্সিতে স্টাইলের সঙ্গে গানের তালে তালে তুমুল নাচতে দেখা গিয়েছে। আর এই ভিডিও শেয়ার করে ক্যপশানে লিখেছেন, “বিশ্বকাপের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি নাচের মাধ্যমে আমার খেলা দেখিয়ে দিচ্ছি। আপনি কিভাবে টিম ইন্ডিয়াক চিয়ার করছেন?” টি -২০ বিশ্বকাপে অবশ্য সুযোগ পাননি চাহাল। এই টুর্নামেন্টের জন্য চাহালের জায়গায় রাহুল জায়গা পেয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২১ -এর দ্বিতীয় পর্বে চাহাল দুর্দান্ত পারফর্ম করেছেন। অনেকে রআশা করা হয়েছিলেম যে নির্বাচকরা চাহালকে জাতীয় দলে সুযোগ দিতে পারেন। কিন্তু তেমনটা হয়নি। তবে এতে দুঃখ নেই ধনুশ্রী আর যুজবেন্দ্রর। এই বড় ম্যাচের আগে দেশকে এই ভাবে চিয়ার আপ করলেন ধনুশ্রী। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026