বিনোদন

Ananya Panday: মাদককান্ডে কি যোগ অনন্যার! শুক্রবার ফের সমন জারি করা হল অভিনেত্রীকে

বলিউড আর মাদক যোগ এই দুই শব্দ যেন সমার্থক হয়ে উঠেছে। গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই নড়ে চড়ে বসেছে এনসিবি। গত বছর মাদক চক্রের জন্য গত বছর জেল খেটেছে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এইবছর কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজে শিরোনামে উঠে এসেছে শাহরুখ পুত্র আরিয়ান খান । অক্টোবরের শুরুতেই মাদক কান্ডে গ্রেফতার হয়েছেন এই স্টারকিড।

দিন যত যাচ্ছে এই মাদক চক্রের জট আরো জট বাঁধছে। এই হাইপ্রোফাইল মাদক মামলায় নতুন পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক চক্রের অন্যতম অপরাধী আরিয়ানের চ্যাটের সূত্র ধরে আরও এক অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় এনসিবি। এবার তল্লাশি চালানো হল অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা নবাগত বলি অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে। অন্যনা যে খান পরিবারের ঘনিষ্ঠ তা সকলেরই জানা। তাই অনেকেই এনসিবির এই অভিযানের সঙ্গে আরিয়ানের মাদক মামলার সংযোগ রয়েছে খুঁজে পেয়েছেন। মাদক মামলায় তদন্তের জন্য তাঁকে জেরা করার কথাও বলা হয়েছে। এই দিন উপস্থিত হতে বলা হয়েছে এনসিবি-র দফতরে। এদিন অভিনেত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল, ল্যাপটপ।

বাবা চাঙ্কিকে সাথে নিয়ে বৃহস্পতিবার বিকেলে এনসিবি অফিসে পৌঁছলেন অনন্যা পাণ্ডে। এনসিবি সূত্রে খবর সমীর ওয়াংখেড়ের মুখোমুখি হয়েছিলেন অনন্যা। গতকাল বিকেল ৪.০৫ নাগাদ এনসিবি অফিসে পৌঁছান অনন্যা। এদিন সাদা কুর্তা আর ডেনিম জিন্স পরে পাপারিজ্জদের ক্যামেরাতে ধরা পড়েন। রীতিমতো অনন্যার এই ছবি ভাইরাল হয়েছে। সমালোচকদের অভিমত, জিজ্ঞাসাবাদের আগেইই ভয় পেয়ে গিয়েছেন অনন্যা! তারপর ৬.১৫ নাগাদ তাঁকে বেরিয়ে আসতে দেখা যায় এনসিবির অফিস থেকে। তখনও মেয়ের পাশে দৃঢ় ভাবে ছিলেন চাঙ্কি। আজ শুক্রবার ফের এনসিবি-র অফিসে আসার সমন ধরানো হয়েছে অভিনেত্রীকে। 

উল্লেখ্য,বুধবারই এনসিবি আরিয়ানের জামিনের শুনানিতে দাবি করেছিল, শাহরুখ পুত্র আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক দ্রব্য নিয়ে কথাবার্তার প্রমাণ পেয়েছেন তাঁরা। এরপরেই বৃহস্পতিবার অনন্যার বাড়িতে তল্লাশি চালানো। দুই ঘটনার ঢোর খুঁজে পাচ্ছেন অনেকেই। যদিও এনসিবি-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে অনন্যাকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026