বিনোদন

Star Jalsha: ‘দেশের মাটির জায়গায় আসছে ‘খুকুমণি’! ক্ষুব্ধ হলেন ‘রাম্পি’ অনুগামীরা

ফের টিআরপি কম থাকায় স্টার জলসার ধারাবাহিকে আরো একবার পরিবর্তন আসতে চলেছে স্টার জলসার টাইম স্লটে। নভেম্বর মাসের গোড়া অর্থাৎ ১ থেকে শুরু হচ্ছে নতুন ধারবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। অনেকদিন ধরেই এই ধারাবাহিকের প্রমো দেখানো হচ্ছিল। অবশেষে সময় জানা গেল ৬.৩০টার স্লটেই দেখানো হবে এই ধারাবাহিক। তাহলে কি পরিবর্তন হবে ‘দেশের মাটি’র সময়। অবশেষে এই ধারাবাহিক কি বন্ধ হয়ে যাবে প্রশ্ন সকলের? এই প্রশ্নই এখন কুড়ে কুড়ে খাচ্ছে সকলকে। 

স্টার জলসায় সদ্য শুরু হয়েছে, ‘মন ফাগুন’, ‘ধূলোকণা’, ‘আয় তবে সহচরী’-র মতো ধারাবাহিক। এই নতুন ধারাবাহিকগুলোতে ধীরে ধীরে মজেছে সকলে। আর এবারে সেই তালিকায় যোগ দিতে চলেছে আরও একটা নাম ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই ধারাবাহিকে প্রধান চরিত্র খুকুমণি ওরফে দীপান্বিতা রক্ষিতকে দেখা যাবে। এর আগে খলনায়িকার চরিত্রেই অভিনয় করেছেন। এবার নায়িকার চরিত্রে অভিনয় করছেন। এর আগে ‘সাঁঝের বাতি’তে নেগেটিভ রোল চুমকির ভূমিকায়। প্রথমে নেগেটিভ হলেও পরে ভালো হয়ে যায় চুমকি। আর এই ধারাবাহিকে দিপান্বিতার বিপরীতে আছেন রাহুল মজুমদার৷ রাহুল এর আগে ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের বোধির চরিত্রে অভিনয় করে খুব জনপ্রিয় হন।

আপাতত সামনে এসেছে রি ধারাবাহিকের প্রোমোও। যেখানে দেখা যাচ্ছে, খুকুমণি বাপ-মা মরা মেয়ে,মামা মামির কাছে মানুষ। নিজের খরচ চালাতে আর বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দিয়ে আসে। আর তা করতে গিয়েই ঘটনা চক্রে আলাপ হয় ধারাবাহিকের নায়কের সঙ্গে। এরপর কি হয় তা ধারাবাহিক সম্প্রচার হলে জানা যাবে।

তবে এই নতুন ধারাবাহিক ৬ঃ৩০ টার স্লটে দেওয়াতে ‘দেশের মাটি’র দর্শকরা খুবই ক্ষুব্ধ হন৷ স্টার জলসা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ওপর কড়া নিন্দা করেছেন। এর আগেও বহুবার রাম্পি ভক্তরা দাবি জানিয়েছেন, এই চ্যানেলের তরফে খুবই কম প্রাধান্য পায় এই ধারাবাহিক। আর এই ধারাবাহিক বন্ধ হওয়ার ভয় পাচ্ছেন তাঁরা। যদিও চ্যানেল সূত্রে জানা গিয়েছে, এখনই বন্ধ হবে না ‘দেশের মাটি’। অন্য স্লটে এই ধারাবাহিক হলেও খুব শীঘ্রই হয়তো বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক। কারণ এর টিআরপি খুবই কম।

তবে রাম্পি ভক্তরা রেগে গিয়ে বলেছেন, ‘দেখবো দেখবো এই খুকুমণি কত টিআরপি দেয়। দেশের মাটিকে সরিয়ে এটাকে আনলেন তো? প্রিয় রাজা মাম্পিকে কেড়ে নিলেন তো। সকলের চোখের জলের দাম দিতে হবে।’ বলে কটাক্ষ করেছেন এক দর্শক। আরেক রাম্পি অনুগামী লিখেছেন, ‘এতোগুলো মানুষের কষ্ট, চোখের জল, হাহাকার আর দীর্ঘশ্বাসের ফল দিতে হবে। যেটা আপনাদের জন্য শুধুই ব্যবসা ছিল.. সেটা আমাদের কাছে সবটা ছিল…সবটা…!!! ভালো করলেন না এটা।’ সঙ্গে ‘থার্ড ক্লাস চ্যানেল’, ‘ফ্লপ হোক আপনাদের সব ধারাবাহিক’ এসব নানান কুকথা শুনতে হল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026