বিনোদন

Thakur jamai: ‘ঠাকুর জামাই এল বাড়িতে’, নতুন গানে নেচে হইচই ফেলে দিলেন স্বস্তিকা! রইলো ভিডিও

বলিউড থেকে টলিউড এখন বিনোদন নতুন নতুন গানের মিউজিক ভিডিও বানানোটা বেশ ট্রেন্ডিং হয়ে উঠেছে। বিশেষ করে পুরোনো গানের রিমিক্স তৈরি করাটা । এর আগে সিনেমায় পুরনো ছবির গানের রিমিক্স ব্যবহার করা হত। কিন্তু এখন শুধু মাত্র মিউজিক অ্যালবামের জন্য তৈরি হয়ে যাচ্ছে হিট হিট রিমিক্স গান। এবার টলিউড ও পুজোর পর দর্শকদের ধামাকাদার হিট দিল।

বাংলার অতি জনপ্রিয় ফোক গান হল ‘ঠাকুর জামাই এল বাড়িতে।’এই গানটি শিল্পী স্বপন চক্রবর্তীর কণ্ঠে সারা বাংলায় প্রচলিত। আর সেই গান থেকেই উৎসাহিত হয়ে তৈরি হল এবার ‘ও ননদী আর দু’মুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এল বাড়িতে।” শুধু বাংলা না এবার এই গানের সঙ্গে যোগ করা হল হিন্দি ও ইংলিশ র‍্যাপ। দুটি সংস্কৃতি আর সম্পূর্ণ ভিন্ন সুরে আর ছন্দে গাঁথা হল এই গান। লোকশিল্পের দুটো ভিন্ন ধারা মিলে গিয়েছে এই ঠাকুর জামাই গানে।

জেএস ইভেন্টসের নতুন মিউজিক ভিডিও – ‘ঠাকুর জামাই’। এই ভিডিয়োটি পুরো পরিকল্পনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন জোনাই সিংয়। আর এই গানে ছিল অসাধারণ কোরিওগ্রাফির। পুরো গানটিতে কোরিওগ্রাফি করেছেন সকলের প্রিয় সুদর্শন চক্রবর্তী। এই গানটি গেয়েছেন হৃতি টিকাদার আর সঙ্গী ছিলেন সোহম ও সোমও। এই গানটিতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় নায়িকা স্বস্তিকা দত্ত।

ওয়েস্টার্ন ও বাংলা দুই ছন্দে তাল মিলিয়ে দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। ইতিমধ্যে এই গানটি ইউটিউবেও শেয়ার করা হয়েছে। স্বস্তিকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে সকল অনুগামীদের থেকে জানতে চেয়েছেন, সকলের গানটি কেমন লেগেছে। এই গানে স্বস্তিকার সঙ্গে তাল মিলিয়েছে স্যান্ডি রং। এই গানটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছে। অনেকেই নতুন গানের ভার্সনটি পছন্দ করেছেন। একদিনের মধ্যে ৩৫ হাজার হাজার মানুষ গানটি দেখে ফেলেছেন। বহু মানুষ এই গানের প্রশংসা করেছেন।

উল্লেখ্য,বিগত কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়া সহ বলিউডে তুমুল ঝড় হয়েছিল ‘গেন্দা ফুল’ গানটি। বাদশার কম্পোজিশন সঙ্গে জ্যাকলিনের নাচ। এই গানে আট থেকে আশি সকলেই মজেছিল। তবে এই গানে বেশ কিছু ঝামেলাও হয়েছিল। বাদশা নিজের গানে ক্রেডিট দিতে ভুলে গিয়েছিলেন গানটির আসল স্রষ্ট রতন কাহারকে। যদিও পরে বাদশা নিজের ভুল বুঝতে পেরে রতন কাহারের সঙ্গে কথা বলেন। এবং তাঁর নাম অ্যালবামে যোগ করেন। এবং আর্থিক বিষয় নিয়েও এই গায়ক সব সমস্যার সমাধান করে ফেলেন। ‘গেন্দা ফুল’ এর মতো ঠাকুর জামাই বেশ হিট।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026