জ্যোতিষ

Horoscope: আজ ২২শে অক্টোবর, কোন কোন রাশির সময় খারাপ যাবে

আজ ২২শে অক্টোবর (৪ঠা কার্তিক) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষ(ARIES): আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।

বৃষ (TAURUS): আজ আপনি কারোর প্রতি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন। মাঝে মাঝে বোকা আচরণ করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজেকে সময় দিন।

মিথুন (GEMINI): আজ আপনার সম্মান হানি হওয়ার সম্ভবনা রয়েছে। আপনার নিকট কোন ব্যক্তির দ্বারা আজ আপনি অকারণে অপমানিত হতে পারেন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কট (CANCER): আজ আপনার দিনটি বেশ ভালো৷ নতুন কোনো কাজের জন্য উত্তেজনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করলে সাফল্য পেতে পারেন।

সিংহ (LEO): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। কাজের চাপে খুব ক্লান্তি অনুভব করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ঠিক করে খাওয়া দাওয়া করুন।

কন্যা (VIRGO): আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ হতে পারেন। চিকিৎসায় কোনো রকম বিভ্রাট দেখা দিতে পারে। ভালো জায়গায় নিজের চিকিৎসা করান। ফেলে না রেখে নিজের প্রতি যত্নশীল হন।

তুলা (LIBRA): আজ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার বিদেশে অফিসের কাজের জন্য সুযোগ আসতে পারে। বিদেশে কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই যাবে।

ধনু (SAGITTARIUS): আজ আপনার বাবার সাথে সম্পত্তি নিয়ে বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মকর (CAPRICORN): আজ আপনি নতুন চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে কাজ কর্ম করুন। নতুন কাজে ব্যস্ততা বাড়তে পারে। নতুন চাকরিতে পরিশ্রম করুন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার জন্য শুভ সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

মীন (PISCES): আজ আপনার কোনো বিশেষ মেধা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026