বিনোদন

TRP তালিকা: টিআরপিতে ‘মিঠাই’ আর ‘যমুনা ঢাকি’র লড়াই জমে উঠেছে, কমল মন ফাগুনের রেটিং

একদিকে উৎসবের মরসুম তো অন্যদিকে ক্রিকেট প্রেমীদের প্রিয় আইপিএল শুরু হয়েছিল। সব মিলিয়ে ধারাবাহিকের টিআরপি বেশ খানিকটা তলানিতে। গত সপ্তাহের পর এসপ্তাহেও এখনও ১৫ + টিআরপি তালিকা প্রকাশিত হতে পারেনি৷ তবে ২+ টিআরপি তালিকা সামনে এসেছে। আর এই তালিকাতে স্পষ্টই দেখা যাচ্ছে সব ধারাবাহিকেরই নম্বর অনেকটাই কমেছে।

তবে নাম্বার কমলেও একজনকে প্রথম স্থান থেকে সরানো যায়নি। হ্যাঁ ঠিক ধরেছেন, কার্যত পর পর বলে ছক্কা দিয়ে চলেছে বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। গত কয়েক সপ্তাহ ধরে বাংলা ধারাবাহিকে যে ট্রেন্ড দেখা গিয়েছে, সেই ট্রেন্ডই এবারেও স্থায়ী রয়েছে।
এই সপ্তাহেও টিআরপিতে এগিয়ে বাংলা ধারাবাহিক ‘মিঠাই’। এই বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় দেখা যাচ্ছে মিঠাই মার্কশিটে ‘ফার্স্ট গার্ল’ হয়ে উঠে এলেও, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই নম্বর কমেছে। এই সপ্তাহে ৯.৬ পেয়ে টিআরপি চার্টে প্রথম জায়গায় পাকাপোক্ত জায়গা মিঠাই আর সিড।

মিঠাই আর সিড প্রথম হলেও দুশ্চিন্তা আছে একটাই । তা হল এদের দুজনের ঘাড়ে নিশ্বাস ফেলছে যমুনা ঢাকী। বিগত কয়েক সপ্তাহ ধরে বেশ ভালোই পারর্ফম্যান্স করছে যমুনা। এ সপ্তাহেও কিছুটা নম্বর বাড়িয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ‘যমুনা ঢাকি’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.১। তবে সেরা পাঁচের বাকি জায়গাগুলিও দখল নিল জি বাংলা স্টার জলসা জায়গা পায়নি। তিন নম্বরে থাকল নবাগত ‘উমা’ আর চতুর্থ স্থানে এগিয়ে এসেছে ‘রানি রাসমণি’ এবং পঞ্চম স্থানে পিছিয়ে গেল ‘অপরাজিতা অপু’। তিনজনের প্রাপ্ত নম্বর ৭.৪,৭.৩,৭.২।

অন্যদিকে টিআরপি তালিকায় দেবশ্রী দু ধাপ এগিয়ে এগিয়ে এলেও রেটিং কমেছে সর্বজয়ার। সর্বজয়ার স্কোর হল ৬.৫। স্টার জলসার তরফে এবার চ্যানেল টপার ‘ধুলোকণা’। ৬.১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ইন্দ্রাশিস-মানালি অভিনীত এই জনপ্রিয় ধারাবাহিক। মিঠাইকে টক্কর দিতে না পারলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তা কম নয় তা বোঝাই যাচ্ছে।

অন্যদিকে এসপ্তাহে ‘মন ফাগুন’ ভক্তদের জন্য একটু খারাপ খবর। গত সপ্তাহে সেরা পাঁচের লড়াইতে থাকলেও এই ধারাবাহিক এই সপ্তাহে আট নম্বরে নেমে গেল। শন-সৃজলা জুটির ‘মন ফাগুন’ এর স্কোর হল ৬.১।আর নবম স্থানে পিছিয়ে গেল গুনগুন আর সৌজন্যের খড়কুটো। এদের প্রাপ্ত নম্বর ৫.৯। আর দশম স্থানে জায়গা করলো শ্যামা আর নিখিল। এদের প্রাপ্ত নম্বর ৫.৭। নীল ভট্টাচার্যের দুই ধারাবাহিক ‘উমা’ ও ‘কৃষ্ণকলি’ দুটোই সেরা দশের তালিকায় একটানা জায়গা ধরে রেখেছে। তবে এবারে সেরা দশে জায়গা করতে পারলোনা শ্রীময়ী।

এক নজরে দেখে নিন এই সপ্তাহের টিআরপির সেরা দশের তালিকা-

১. মিঠাই- ৯.৬

২.যমুনা ঢাকি- ৮.১

৩.উমা- ৭.৪

৪.রানি রাসমণি- ৭.৩

৫.অপরাজিতা অপু- ৭.২

৬.সর্বজয়া- ৬.৫

৭.ধুলোকণা- ৬.২

৮.মন ফাগুন- ৬.১

৯.খড়কুটো- ৫.৯

১০.কৃষ্ণকলি- ৫.৭

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026