কিছুদিন আগেই চাঙ্কি পান্ডে (chunky pandey) – এর কন্যা ও অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya pandey) -র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি জ্যান্ত আরশোলা গিলে নেওয়ার চেষ্টা করছেন অনন্যা। তবে তিনি জানিয়েছেন, এই ছবিতে কোনো পতঙ্গকে আঘাত করা হয়নি। প্রকৃতপক্ষে অনন্যার শেয়ার করা এই ছবিটি ‘খালি পিলি’-এর শুটিং-এর সময় মজা করে তোলা হয়েছিল।
‘খালি পিলি’ ফিল্মে ঈশান খট্টর(Ishan khattar)-এর বিপরীতে অভিনয় করেছেন অনন্যা। মকবুল খান (Maqbul khan) পরিচালিত এই ফিল্মে অনন্যার অভিনয়ে প্রচুর শেড রয়েছে। এমনকি এই ফিল্মে কিছু সময়ের জন্য যৌনকর্মীর ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। 2020 সালের 16 ই অক্টোবর ‘খালি পিলি’ রিলিজ করলেও বাণিজ্যিক সাফল্য পায়নি।
এই মুহূর্তে ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা। ‘খালি পিলি’-র সেট থেকে শুরু হয়েছিল ঈশান-অনন্যার সম্পর্ক। তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা না বললেও চলতি বছরের গোড়ায় একসঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।
অপরদিকে অনন্যার ছোট বোন রাইসা (Raisa pandey)-র মাধ্যমে কিছুদিন আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল অনন্যার ফোন নম্বর। যদিও ভুলবশতঃ এই কান্ডটি ঘটিয়েছিলেন রাইসা। রাইসা পরিচালক হতে চান। তিনি একটি ইউটিউব ভিডিও বানানোর সময় ভুল করে অনন্যার ফোন নম্বর প্রকাশ করে ফেলেছিলেন। ফলে অনন্যার কাছে বেশ কিছু উড়ো ফোন আসতে থাকে। কিন্তু তখনও অনন্যা জানতে পারেননি, তাঁর ফোন নম্বর ভাইরাল হয়ে গিয়েছে। অনন্যার খুড়তুতো বোন অলন্যা (Alanya pandey) পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি আমেরিকা থেকে ভারতে এসে একটি ভ্লগ তৈরী করার সময় জানতে পারেন রাইসার ভিডিওটির কথা। এরপর অলন্যা এই ঘটনাটির সমাধান করে ভিডিওটি ডিলিট করে দেন। সম্প্রতি রাইসার সতেরো বছরের জন্মদিনে পার্টি দিয়েছিলেন অনন্যা। রাইসার বার্থডে পার্টির ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Lux Pascal is stepping into a dream role — and her brother Pedro couldn’t be…
Nancy Cartwright, the longtime voice of Bart Simpson, has shared one of the most surprising…
Halle Berry is embracing a new chapter in her career, making it clear she has…
Influencer Lorna Luxe has received an outpouring of support from celebrities and fans after announcing…
The landmark 50th season of Survivor is set to premiere February 25 on CBS, and…
Sean Hayes is commanding the stage alone in David Cale’s new one-person thriller The Unknown,…