রাজ্য

Today Headlines : আজক বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু পিতা শিশির অধিকারী

আজকেই রাজ্য সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শিশির অধিকারী নিজে কাঁথি সাংসদ এবং সেখানকার একজন দোর্দণ্ডপ্রতাপ নেতা। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই জল্পনা উঠেছিল শিশির অধিকারী ও বিজেপিতে যোগদান করতে পারেন আর কিছুদিনের মধ্যেই। শুভেন্দু অধিকারীর পরে তার ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছিলেন। আর বাকি থাকছে শুধুমাত্র দিব্যেন্দু অধিকারি।

দিব্যেন্দু অধিকারি এখনো পর্যন্ত খাতায়-কলমে তৃণমূলের সাংসদ রয়েছেন। তবে দিব্যেন্দুর আচার-আচরণ বর্তমানে খুব একটা ভালো ঠেকছে না শাসক দলের কাছে। সূত্রের খবর, যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন আসবেন তখন দিব্যেন্দু অধিকারি তাকে হেলিপ্যাডে রিসিভ করতে যাবেন। একজন তৃণমূল সাংসদ হিসেবে বিজেপির একজন নেতাকে রিসিভ করতে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।

তবে দিব্যেন্দু অধিকারি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী। দিন কয়েক আগে শিশির অধিকারীর বাড়িতে মধ্যাহ্নভোজন সারতে এসেছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তারপর থেকেই জল্পনা উস্কে যায় শিশির অধিকারীর বিজেপি যোগের। তখন থেকেই মনে করা হচ্ছিল, খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টি তে নাম লেখাবেন শিশির অধিকারী। আর এবারে তার পুত্র দিব্যেন্দু এই জল্পনা সম্পূর্ণরূপে স্পষ্ট করে দিলেন ।

একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যেন্দু অধিকারি বলেছেন, অমিত শাহ কে আমি হেলিপ্যাডে রিসিভ করতে যাব। তাকে বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি প্রশ্নটিই সম্পূর্ণরূপে এড়িয়ে যাননি। আকারে-ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে তিনি ও ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন। তবে আগামীকাল শুধুমাত্র বিজেপিতে যোগদান করবেন শিশির অধিকারী। রাজনৈতিক মহলের ধারণা কিছুদিনের মধ্যেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংশ্লিষ্ট মহলের ধারণা, শাহী সভায় না হলেও মোদির সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে চলেছেন দিব্যেন্দু অধিকারি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026