বিনোদন

নেটদুনিয়ায় ফাঁস হল এই জনপ্রিয় নায়িকার ফোন নম্বর

কিছুদিন আগেই চাঙ্কি পান্ডে (chunky pandey) – এর কন্যা ও অভিনেত্রী অনন্যা পান্ডে (Ananya pandey) -র একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি জ‍্যান্ত আরশোলা গিলে নেওয়ার চেষ্টা করছেন অনন্যা। তবে তিনি জানিয়েছেন, এই ছবিতে কোনো পতঙ্গকে আঘাত করা হয়নি। প্রকৃতপক্ষে অনন্যার শেয়ার করা এই ছবিটি ‘খালি পিলি’-এর শুটিং-এর সময় মজা করে তোলা হয়েছিল।

‘খালি পিলি’ ফিল্মে ঈশান খট্টর(Ishan khattar)-এর বিপরীতে অভিনয় করেছেন অনন্যা। মকবুল খান (Maqbul khan) পরিচালিত এই ফিল্মে অনন্যার অভিনয়ে প্রচুর শেড রয়েছে। এমনকি এই ফিল্মে কিছু সময়ের জন্য যৌনকর্মীর ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। 2020 সালের 16 ই অক্টোবর ‘খালি পিলি’ রিলিজ করলেও বাণিজ্যিক সাফল্য পায়নি।

এই মুহূর্তে ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা। ‘খালি পিলি’-র সেট থেকে শুরু হয়েছিল ঈশান-অনন্যার সম্পর্ক। তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা না বললেও চলতি বছরের গোড়ায় একসঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন।

অপরদিকে অনন্যার ছোট বোন রাইসা (Raisa pandey)-র মাধ্যমে কিছুদিন আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল অনন্যার ফোন নম্বর। যদিও ভুলবশতঃ এই কান্ডটি ঘটিয়েছিলেন রাইসা। রাইসা পরিচালক হতে চান। তিনি একটি ইউটিউব ভিডিও বানানোর সময় ভুল করে অনন্যার ফোন নম্বর প্রকাশ করে ফেলেছিলেন। ফলে অনন্যার কাছে বেশ কিছু উড়ো ফোন আসতে থাকে। কিন্তু তখনও অনন্যা জানতে পারেননি, তাঁর ফোন নম্বর ভাইরাল হয়ে গিয়েছে। অনন্যার খুড়তুতো বোন অলন‍্যা (Alanya pandey) পেশায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি আমেরিকা থেকে ভারতে এসে একটি ভ্লগ তৈরী করার সময় জানতে পারেন রাইসার ভিডিওটির কথা। এরপর অলন‍্যা এই ঘটনাটির সমাধান করে ভিডিওটি ডিলিট করে দেন। সম্প্রতি রাইসার সতেরো বছরের জন্মদিনে পার্টি দিয়েছিলেন অনন্যা। রাইসার বার্থডে পার্টির ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026