নিউজ

হ্রদের নিচে দেখা যাচ্ছে ১৬০০ বছরের প্রাচীন গির্জা, দেখুন সেই ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব জুড়েই কার্যত লকডাউন চলছে। আর এর একটা ইতিবাচক দিক পড়েছে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের উপর। বায়ুমণ্ডলের দূষণের বাচ্চা কমেছে নদীর জলে ও দূষণ কমে একেবারে কাঁচের মতন স্বচ্ছ হয়েছে। কয়েকদিন ধরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। লকডাউনের জেরে দূষণের মাত্রা কমার ফলে ইজনিক হ্রদের জল ক্রমশ পরিষ্কার হয়ে উঠেছে। আর তার ফলেই ১৬০০ বছর পুরনো স্থাপত্য মানুষের চোখের সামনে উঠে এসেছে।

এ পুরনো স্থাপত্যটি একটি গির্জার। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ ফুট গভীরে রয়েছে। তবে এর সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। একদল মার্কিন প্রত্নতাত্ত্বিক ২০১৪ সালে স্থাপত্যের খোঁজ পান। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়, আনুমানিক ৩৯০ খ্রিস্টাব্দ নাগাদ তৈরি হয়েছে এই স্থাপত্যটি। গির্জার নাম ব্যাসিলিকা। কিন্তু ৭৪০ খ্রিস্টাব্দ নাগাদ ভয়ংকর ভূমিকম্প হওয়ায় পুরো স্থাপত্যটি হ্রদের গর্ভে বিলীন হয়ে যায়।

লকডাউন এর জেরে এত বড় স্থাপত্যের বিষয়টি জনসমক্ষে এসেছে। সমুদ্রের গহবরে এমন কতইনা ইতিহাস তলিয়ে থাকে। প্রাকৃতিক বিপর্যয়, নদীর হঠাৎ করে গতি পরিবর্তন, ভূমিকম্প ইত্যাদির ফলে নগর, শহর, স্থাপত্য, ধ্বংস হয়ে যায়। প্রত্নতাত্ত্বিকরা সেগুলি সমুদ্রের তলা থেকে, মাটির তলা থেকে উদ্ধার করে মানুষের সামনে নিয়ে আসেন। এসবের থেকে টেনে হিঁচড়ে বার করা হয় সে যুগের ইতিহাস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026