জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কমানোর দাবিতে মোদীকে চিঠি সোনিয়া গান্ধীর
করোনা আবহে এমনিতেই আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে বাড়ানো হয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। সেই নিয়ে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার মতে বর্তমান সময়ে এই মূল্যবৃদ্ধি করা অসংবেদনশীল এবং অবিবেচকের মতো কাজ।
উল্লেখযোগ্য, টানা ১০ দিন ধরে দেশের বাজারে দাম বেড়েছে জ্বালানি তেলের। পেট্রোলের দাম প্রতি লিটার ৫ টাকা ২৫ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৫ টাকা ২২ পয়সা। এই মূল্যবৃদ্ধি দেখে সোনিয়া লিখেছেন, “বিষয়টি নিয়ে আমি প্রচণ্ড বিষন্ন। কারণ, মার্চের শুরু থেকেই এই কঠিন সময়ে সরকার সম্পূর্ণ অসংবেদনশীল সিদ্ধান্ত নিয়ে চলেছে। সরকার যা করছে, তা হল কঠিন সময়ের মধ্যেও মানুষের থেকে লাভ আদায় করা।”
তার অভিযোগ, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি এবং একইসঙ্গে জ্বালানিতে শুল্কবৃদ্ধি হল সম্পূর্ণ অবিবেচকের মতো সিদ্ধান্ত। এর মাধ্যমে সরকার অতিরিক্ত ২.৬ লক্ষ কোটি টাকা আয় করেছে। চিঠিতে তিনি আরও লিখেছেন যে, “আপনি যদি আত্মনির্ভর ভারত চান, তাহলে সবাইকে আর্থিক দুর্দশার মধ্যে ফেলবেন না। এতে তারা আর এগোতে পারবে না।” অন্যদিকে শুধু মূল্যবৃদ্ধিই নয়, এই কঠিন পরিস্থিতিতে দুর্দশাগ্রস্তদের কাছে সরাসরি টাকা পৌঁছে দিতেও সরকারি ব্যবস্থাকে কাজে লাগানোর অনুরোধ করেন এই কংগ্রেস সভানেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…