আজ মহালয়া, দেবীপক্ষের শুরু। আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই শুরু বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপুজো। অথচ শরতের আকাশে এখনও রয়েছে অবাধ মেঘের বিচরণ। এই দুর্গাপুজোতে ভিলেন অর্থাৎ অসুর হল বৃষ্টি। কিছুতেই থামছেনা বৃষ্টি।
আজ সকাল থেকেই মেঘলা ছিল মহানগরীর আকাশ। সূর্যদেবের দেখা মেলেনি সকাল থেকেই। তারপর বেলা বাড়তেই ভারী বৃষ্টির মুখ দেখেছে কলকাতাবাসী। কুমারটুলি থেকে পাড়ার পুজো প্যান্ডেল তৈরি, সব জায়গাতেই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই পূর্বাভাসে অবশ্যই মৃৎশিল্পীদের থেকে পুজো উদ্যোক্তা সবারই কপালে চিন্তার ভাঁজ।
আলিপুর হাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর হাওয়া অফিস আশঙ্কা করছে রবিবার থেকে নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-সহ বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে পুজোতে। শেষমেষ যাই হোক এবার পুজোটা বাঙালির কাছে ‘ফ্লপ শো’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…