হাতে গোনা আর কয়েকদিন মাত্র ২ দিন বাকী। প্যান কার্ডের সাথে আধার যোগ না করালে বহু সমস্যার সম্মুখীন হতে পারে গ্রাহকরা, কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে। ট্যাক্স রিটার্ন ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এমনকি বাতিল হয়ে যেতে পারে প্যান কার্ডও।
গ্রাহকরা নিজেরাই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণ করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। এই সংযুক্তিকরণের সময়সীমা আগামী ৩০ শে সেপ্টেম্বর। আগে বহুবার এই সময়সীমা বাড়ানো হলেও, এবার আর কিছুতেই সময় বাড়ানো হবে না বলেই জানিয়েছে কেন্দ্র।
আধার ও প্যান কার্ডের এই সংযুক্তিকরণ কীভাবে করবেন? কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে, প্যান কার্ড ও আধার কার্ডের সংযুক্তিকরণের জন্য প্রথমে আয়কর দপ্তরের ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in-এ গিয়ে ‘লিঙ্ক আধার’ অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
এরপর একটি উইন্ডো আসবে সেখানে নির্দিষ্ট জায়গায় আধার নম্বর, প্যান নম্বর, নাম ও ক্যাপচা কোড দিতে হবে এরপরে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। তারপরেই লিঙ্ক করতে পারবেন আধার ও প্যান কার্ড।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…