ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : বদহজম, অ্যাসিডিটির জন্যে আমাদের অনেকেই অ্যান্টাসিডের উপর নির্ভরশীল। সামান্য কিছু হলেই আমরা অ্যান্টাসিড খেয়ে থাকি। অনেকে আবার চিকিৎসকের পরামর্শ মেনে কড়া কড়া অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যান্টাসিড খেয়ে থাকেন। কিন্তু সাবধান! এবার এই অ্যান্টাসিড থেকেই ছড়ালো ক্যান্সারের আতঙ্ক।
আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এর (এফডিএ) প্রকাশিত একটি সাম্প্রতিক রিপোর্টে সে দেশে প্রচলিত বেশ কয়েকটি অ্যান্টাসিডে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে কড়া নজরদারিও শুরু করেছে মার্কিন স্বাস্থ্য দপ্তর। তাদের দাবি অনুযায়ী, বেশ কিছু অ্যান্টাসিডে এন- নাইট্রোসোডিমিথালানিন বা এনডিএমএ নামের রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে যা ক্যান্সারের জন্য দায়ী। বিশেষ করে র্যানিটিডিন জাতীয় ওষুধে এর উপস্থিতি বিশেষ ভাবে ধরা পড়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা WHO এর প্রয়োজনীয় ওষুধের মডেল তালিকাতেও অন্তর্ভুক্ত রয়েছে র্যানিটিডিন জাতীয় অ্যান্টাসিড।
ইতিমধ্যে ভারতেও একাধিক সংস্থা এই র্যানিটিডিন জাতীয় অ্যান্টাসিড তৈরি করে বলে জানা গেছে। এফডিএ এর এই রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এ দেশের বাজারে প্রচলিত র্যানিটিডিন জাতীয় অ্যান্টাসিডে কার্সিনোজেনের উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। যদি থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত অ্যান্টাসিড বাজার থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…