আর মাত্র ২৪ ঘণ্টা, সুপার সাইক্লোনে পরিণত হবে ঘূর্ণিঝড় নিসর্গ
পূর্ব উপকূলে আমফানের তান্ডবের পর এবার পশ্চিম উপকূলে নিসর্গের তান্ডবের পালা। ইতিমধ্যেই মহারাষ্ট্রের সব উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে এই নিম্নচাপ আগামী ২৪ ঘন্টার মধ্যে সাইক্লোনে পরিণত হবে। গোয়া পঞ্জিম এলাকা থেকে আর ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঝড়।
এই ঝড় আরব সাগরে ক্রমেই শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে। আইএমডি ইতিমধ্যেই কেরল, উপকূলবর্তী কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকার জন্য কমলা সতর্কতা জারি করেছে। আইমএমডি-র সাইক্লোন ওয়ার্নিং ডিভিশন জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ১২ ঘণ্টায় এটি শক্তিশালী হবে। আর ২৪ ঘণ্টার মধ্যে তা আরও শক্তিশালী আকার নিয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে প্রবল বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। মুম্বই, থানে, রায়গড়, পালঘর, ভাপি, ভালসাদ, সুরাত, দিউ-দমন সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে মহারাষ্ট্র ও গুজরাতে করোনা সংক্রমণের হার মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। তার উপর সাইক্লোন মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…