অফবিট

লোকনাথের তিরোধান দিবসে আজ রইলো ‘নিরামিষ খিচুড়ি ভোগ’ এর রেসিপি

শ্রেয়া চ্যাটার্জি- লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে অনেকেই নিরামিষ আহার করে থাকেন আজকের দিনে। আর খিচুড়ি খাওয়ার জন্য প্রকৃতিও যেন কেমন একটু মেঘলা মেঘলা হয়ে সেজে উঠেছে। পশ্চিমবঙ্গে বর্ষা না ঢুকলেও নিম্নচাপ বা কালবৈশাখীর জন্য বৃষ্টির পরিমাণ কিন্তু কমেনি। সব মিলেই আজকে খিচুড়ির জন্য দিনটা খুব একটা মন্দ হবে না। তবে খিচুড়ির ইতিহাস কিন্তু বেশ পুরনো। মুঘলরা এই খাদ্যটি রীতিমতো প্রেমে পড়ে গিয়েছিলেন। আকবরের আমলে রচিত আইন-ই-আকবরী গ্রন্থের খিচুড়ির কথা উল্লেখ আছে তাতে দেওয়া হতো জাফরান নামক শুকনো ফল। এই খিচুড়ি বেশ মসলাযুক্ত হতো।

তাছাড়া ইতিহাস ঘাটলে জাহাঙ্গীরের খাদ্য তালিকা তো দেখা যাবে পেস্তা আর কিশমিশ দ্বারা সমৃদ্ধ এক ধরনের খিচুড়ির কথা। ওরঙ্গজেব পছন্দ করতেন ‘আলমগীরী খিচুড়ি’। যা তৈরি হতো মাছ এবং সিদ্ধ ডিমের সংমিশ্রণে। নাসিরুদ্দিন শাহ রান্নাঘরেও তৈরি হতো পেস্তা, বাদাম দিয়ে অসাধারণ খিচুড়ি। খিচুড়ি নানা ধরনের হয় মুসুর ডালের খিচুড়ি, ইলিশ খিচুড়ি, চিকেন খিচুড়ি, সরস্বতীপুজো স্পেশাল খিচুড়ি, ঈদ স্পেশাল মুসুর ডালের খিচুড়ি ইত্যাদি। খিচুড়ি খাওয়া শরীরের জন্য ভালো বিশেষ করে সবজি দিয়ে খিচুড়ি যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেক এই খেতে পারেন। তবে আজ আমিষ খিচুড়ি বাদ দিয়ে আমাদের আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি।

উপকরণঃ গোবিন্দভোগ চাল, মুগ ডাল, সরষের তেল, আলু, টমেটো, মটরশুঁটি, ফুলকপি, গাজর,স্বাদমতো নুন, মিষ্টি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, ধনে জিরের গুঁড়ো, কাঁচালঙ্কা, আদা বাটা, হলুদ গুঁড়ো।

প্রণালীঃ প্রথমে চাল, ডাল ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিতে হবে। আলুকে টুকরো করে কাটতে হবে। তাছাড়া বাকি সবজি গুলোকেও ছোট ছোট আকারে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রাখতে হবে। কড়াইতে পরিমান মত তেল নিয়ে আলু গুলো হাল্কা ভেজা এবং সবজি গুলিও হালকা ভেজে তুলে রাখতে হবে তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে ডাল টি দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ডাল ভাজা হয়ে গেলে সেখানে চাল দিতে হবে। চাল ভাজা হয়ে গেলে টমেটো কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, বাকিগুলো মশলা দিয়ে ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটু গরম জল ঢেলে চাপা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে মটরগুলি দিয়ে দিতে হবে। আবারো ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে স্বাদমতো নুন, মিষ্টি এবং ঘি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারো ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন ‘সুস্বাদু নিরামিষ খিচুড়ি’।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026