বিনোদন

অঙ্গ লাগা লে, আলো আধারী ঘরে আবেদনময়ী রূপে তুমুল নেচে ঝড় তুললেন অঙ্কিতা লোখন্ডে, ভাইরাল ভিডিও

বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর থেকেই মোটামুটি নেট দুনিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। হিন্দি সিরিয়াল “পবিত্র রিস্তা” শুটিংয়ের সুবাদে অঙ্কিতা ও সুশান্ত একে অপরের কাছাকাছি এসেছিলেন। তারপর দীর্ঘদিন প্রণয়ের সম্পর্কে আবদ্ধ থাকলেও শেষপর্যন্ত সেই সম্পর্কের কোনো পরিণতি পাইনি। তবে সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যুর পর কান্নায় ভেঙ্গে পড়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। তিনি সোশ্যাল মিডিয়াতে শোকবার্তা শেয়ার করে জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তটিকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারপর বলি অভিনেতার মৃত্যুরহস্য নিয়ে অনেক জলঘোলা হলেও এখন সবই শান্ত হয়ে গিয়েছে। বর্তমানে ভিকি জৈনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

আপাতত বেশ আনন্দেই দিন কাটছে অঙ্কিতার। তার প্রমান অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া। মাঝে মাঝে বিভিন্ন রিল ভিডিও এবং ফটো শুটের ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে আসছেন। পবিত্র রিস্তার অঙ্কিতা লোখন্ডে এখন ফ্যাশন আইকন হয়ে উঠেছেন। বিভিন্ন ধরনের পোশাক পরে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে তিনি মাঝে মাঝেই ভাইরাল তালিকায় নাম লেখান। সম্প্রতি তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেছেন যা সকলের নজর কেড়ে নিয়েছে।

আসলে অভিনেত্রী সম্প্রতি ‘রামলীলা’ সিনেমার জনপ্রিয় সেন্সুয়াল “অঙ্গ লাগা দে” গানটিকে রিক্রিয়েট করেছেন। আবেদনময়ী রুপে ধুনো হাতে অসম্ভব সুন্দর পারফরমেন্স দিয়েছিলেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেইমতই অঙ্কিতা লোখান্ডে কালো রঙের স্যুট পরে ধুনো জ্বালিয়ে নীল আলো-আঁধারিতে আবেদনময়ী লুকে অসম্ভব সুন্দর কায়দায় নাচটি করেছেন। তাঁর মুখের এক্সপ্রেশন এবং শরীরী ভাঁজের খেলা ঘুম কেড়েছে নেটিজেনদের।

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, “তিনি সারাজীবন মিস্টার ভনশালির ফ্যান হয়ে থাকবেন।” সেক্সিলুকে অঙ্কিতার নাচ করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। রীতিমতো নেটিজেনরা লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে ভিডিওর তলাতে। ইতিমধ্যেই প্রায় ৭২ হাজার মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026