শ্রুতি দাস ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের সূত্র ধরেই অভিনয় জগতে পা রেখেছেন অভিনেত্রী। সেই থেকেই অভিনেত্রী হিসেবে তার যাত্রা শুরু। অভিনয় জীবনের পাশাপাশি এই ধারাবাহিকের পরিচালকের সাথে সেইসময় থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন শ্রুতি। স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে তার সম্পর্কের কথা টেলিপাড়ার ওপেন সিক্রেট। পরবর্তীকালে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র নোয়ার চরিত্রে অভিনয় করার পর থেকেই তার জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়। বর্তমানে তিনি নিজেকে একজন টেলিভিশন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
শুরুর দিন থেকেই কম কথা শুনতে হয়নি তাকে। তার গায়ের রং থেকে শুরু করে তার ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে ক্রমাগত কথা চলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে তাকে নিয়ে চলতে থাকা সেই সমস্ত চর্চার বারবার যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী। এমনকি তাকে এ কথাও শুনতে হয়েছে, যে পরিচালকের সাথে প্রেম করার পরেই তিনি সুযোগ পান অভিনয় করার। তবে এতকিছুর পরেও তিনি দমে যাননি নিজের কাজটা ঠিকভাবেই চালিয়ে গিয়েছেন।
বর্তমানের অভিনেত্রী হিসেবে শ্রুতি নিজে ভীষণভাবে অ্যাক্টিভ নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। বারবার কটাক্ষের মুখোমুখি হয়েও আবারো সোশ্যাল মিডিয়ায় নিজের দাদার সাথে দেখা দিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ার অন্যতম ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’এর সাথে বাড়ির ছাদেই দাদাভাইয়ের সাথে রিল ভিডিও বানালেন ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাস। একেবারে সাধারণ পোশাকেই তারা বানিয়েছেন ভিডিওটি। ইতিমধ্যেই তাদের এই ভিডিওটি ১০ হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…
বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…