ভাইরাল & ভিডিও

Viral: চারজন মানুষ সমেত একটি গোটা গাড়িকে তুলে আছাড় মারল একটি ক্রুদ্ধ হাতি, ভিডিও ভাইরাল মুহূর্তেই

সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে ওঠে যা আমাদের মন খারাপ করে দিতে পারে। সম্প্রতি সেরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্রুদ্ধ হাতি একটি বিশাল বড় এসইউভি গাড়িকে একেবারে উল্টে দিয়েছে। ওই গাড়িতে ৪ জন উপস্থিত ছিলেন একই পরিবারের। দক্ষিণ আফ্রিকার সিমাঙ্গিলাসো ওয়েটল্যান্ড পার্কে এই ঘটনাটি ঘটেছে।

এই গাড়িটির পিছনে থাকা একটি অন্য গাড়ি থেকে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। তবে, এই গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় কিছুটা দোষ ওই ড্রাইভার এর রয়েছে। হাতিটি তাদের পিছন দিকে দাঁড়িয়ে ছিল। তখনই ওই গাড়ির ড্রাইভার ওই হাতিকে বিরক্ত করার চেষ্টা করে হর্ন বাজিয়ে। তখনই হঠাৎ করে সেই হাতি ক্ষেপে যায় এবং সেই সাদা রঙের ফোর্ড এসইউভি গাড়িটিকে একেবারে ধাক্কা মেরে উল্টে দেয়। যতক্ষণ না পর্যন্ত গাড়িটি উলটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই হাতি গাড়িটাকে ছাড়তে চায় না। ২১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে ওই পরিবারের মর্মান্তিক পরিণতির কথা দেখা যাচ্ছে।

ডেইলি মেইল এর রিপোর্ট অনুযায়ী, এই পরিবারটিকে বাঁচাতে কয়েকজন ছুটে আসে তৎক্ষণাৎ। যে গাড়িটি থেকে ওই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল তারা বেশকিছু মানুষজনকে ডেকে আনেন ওই গাড়ির মানুষজনদের উদ্ধার করার জন্য। তবে সম্ভবত, ওই গাড়ির লোকজনদের খুব একটা বেশি কিছু ক্ষতি হয়নি। ভিডিওটি জুলু ল্যান্ড অবজারভার নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল গত ১৬ জানুয়ারী। ইতিমধ্যেই প্রায় মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওতে।

একজন রেঞ্জার বলছেন, “ওই ক্রুদ্ধ হাতিকে দেখে তাঁরা সম্পূর্ণরূপে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল। তাদের দিকে হাতিটি এগিয়ে আসায় তারা কোনমতেই গাড়ি ঘুরিয়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু সেই মুহূর্তে তা হয়নি। তারা আশা করেছিল, ওই হাতই আরো একবার আসবে এবং তাদের আরো একবার ধাক্কা মারবে। তবে যাই হোক, ওই হাতি প্রথমে একবার ধাক্কা মারলেও পরে আর কেমন ভাবে তাদের উপর আক্রমণ করেনি। তবে এই পরিবারটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছে। তারা ওই হাতির ধাক্কায় কিছুটা আহত হয়েছে। পরবর্তীতে, ওই হাতিকে আবার জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে।”

Nirajana Nag

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026