কলকাতা: ২০১৮ সালে নিউটাউনের ফ্ল্যাটে খুন হয়েছিলেন আইনজীবী রজত দে। দীর্ঘ ২২ মাস পর অবশেষে সেই খুনের মামলার বিচার পাওয়া গেল। খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন তার স্ত্রী অনিন্দিতা। শুধু তাই নয়, এর পাশাপাশি ষড়যন্ত্র করে খুন এবং প্রমাণ লোপাটের মত অভিযোগ পুলিশের তরফ থেকে করা হয়েছে।
বুধবার এই মামলার সাজা ঘোষণা হবে। আজ, সোমবার ছিল মামলার শেষ শুনানি। এদিন আদালতকক্ষে দোষী সাব্যস্ত হওয়ার পর কার্যত কান্নায় ভেঙে পড়েন রজত দের স্ত্রী অনিন্দিতা। গোটা ঘটনাকে ভুল পথে চালিত করার জন্য এদিন তিরস্কারের শিকার হতে হয় তদন্তকারী অফিসারকেও।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটনের ডিবি ব্লকের একটি ফ্ল্যাটের ভেতর থেকে আইনজীবী রজত দে-র দেহ উদ্ধার হয় । সরকারি হাসপাতলে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই খুনের অভিযোগে মামলা দায়ের হয়। বিধাননগর পুলিস তদন্ত শুরু করে। এমনকি ওই বছরেই ডিসেম্বর মাসে রজত দে-র স্ত্রী অনিন্দিতাকে গ্রেফতার করে পুলিস। বারাসত কোর্টে মামলা শুরু হয়। মামলার তদন্তে একাধিক রহস্য উঠে আসে। পুলিসের দাবি করে, তদন্তের সময় অনিন্দিতার বয়ানে অসঙ্গতি ছিল। পরে খুনের কথা কবুল করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…