নিউজ

ড্রাগ ব্যবহারের পিছনে রয়েছে পাকিস্তান এবং চিনের হাত, এমনই দাবি অভিনেতা সাংসদ রবি কিষণের

মুম্বাইঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য সমাধানের গল্পটা অনেকটা কেঁচো খুঁড়তে কেউটের মতন। সুশান্তের মৃত্যুর পরই একে একে সামনে এসেছে চকচকে বলিউডের নানা কালো অধ্যায়। যাখানে আছে বলিউডে নেপোটিজম, স্টার কিডদের সুবিধা পাওয়া এবং অন্যদিকে ড্রাগস ব্যবহার। যা ইতিমধ্যেই ভারতের রাজনীতিকেও নাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় জড়িয়েছে একাধিক বলি সেলেবদের নাম। কিন্তু এসবের মাঝেই অন্য এক আশঙ্কা করেছেন অভিনেতা রবি কিষণ। এসবের পিছনে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চিনের চক্রান্ত আছে বলে মত অভিনেতা সাংসদ রবি কিষণের৷

দেশের যুবকদের ভবিষ্যৎ শেষ করতে ড্রাগের নেশায় ডুবিয়ে দিয়ে ভয়ঙ্কর চক্রান্ত করছে পাকিস্তান ও চিন৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন চিন ও পাকিস্তান থেকে প্রতি বছর বিপুল পরিমাণে ড্রাগ স্মাগলিংও করা হয়। এমনকি সংসদে দাঁড়িয়ে তিনি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাজের প্রশংসাও করেন এবং বলেন ড্রাগসের বিরুদ্ধে কেন্দ্র যেন কড়া পদক্ষেপ নেয় এনসিবি৷

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্ত এতোটাই জটিল হয় যে তা মুম্বই পুলিশ, বিহার পুলিশ, পেড়িয়ে চলে যায় সিবিআইয়ের হাতে। সুশান্ত সিংহর হত্যা মামলায় জড়িত মূল অভিযুক্ত রেহা চক্রবর্তীকেও এর মধ্যে গ্রেফতার করেছে এনসিবি, পাশাপাশি গ্রেফতার হয়েছে রিয়ার ভাইও।

এমনকি সিবিআইয়ের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্ত করছে ইডি ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর পাশাপাশি ২৫ জন সেলিব্রিটিরও নাম প্রকাশ করেছেন মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। ওই ২৫ জনের মধ্যে থেকে ৫ জনের নাম প্রকাশ্যে এসেছে, যাদের মধ্যে অন্যতম এক জন হলেন সারা আলি খান। এছাড়াও আজ এনসিবি আটক করেছে সৌভিকের ছেলে বেলার বন্ধু করমজিৎকে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততোই জটিল হচ্ছে।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026