পলিটিক্স

জল্পনার অবসান, বিজেপি ছাড়ছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ

এবারে বিজেপি ছাড়ার ইঙ্গিত দিলেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। বছর তিনেক আগে যখন তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন তারপর থেকে তাকে দেখা গিয়েছিল বিজেপির একজন অন্যতম সৈনিক হিসেবে। সমস্ত অনুষ্ঠানে এবং বিজেপির প্রচার মঞ্চে তাকে দেখা গিয়েছিল বারংবার। কিন্তু, দিন কয়েক আগে থেকেই যেন বিজেপির সঙ্গে তার সম্পর্ক কিছুটা খারাপ হতে শুরু করে। আর, তার কারণ ছিল মূলত দিলীপ ঘোষের কিছু কিছু মন্তব্য।

বাংলা বিধানসভা নির্বাচনের কিছু সময় আগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যেই মিডিয়ার সামনে বলেছিলেন, তিনি নাকি কিছু সংখ্যক সিনেমা জগতের মানুষদের রগড়ে দিতে চান। দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিল বিভিন্ন মহল। আর এবারে এই মন্তব্যের প্রেক্ষিতে সরাসরি সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুললেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘ আমি সব সময় ভাষা সন্ত্রাসের বিরোধী। দিলীপ ঘোষের মতো একজন বড় নেতা যদি অভিনেতা-অভিনেত্রীদের রগড়ে দেবো বলেন, তাহলে নিচুতলার কর্মীরা আরও খারাপ কিছু বলতেই পারেন।’ মূলত দিলীপ ঘোষের এই মন্তব্যের কারণে তিনি ভারতীয় জনতা পার্টি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। তবে, তৃণমূলে যোগদান করা নিয়ে এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা নেই বলেই দাবি অভিনেতার।

বাংলা বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে এরকম অবস্থা ছিল সেরকম কিন্তু আর এখন নেই। এখন বঙ্গ বিজেপির প্রায় ভগ্নদশা। তৃণমূল থেকে যারা বিজেপিতে গিয়েছিলেন তারা অনেকেই আবারো তৃণমূলে ফিরতে চেষ্টা করছেন। বাবুল সুপ্রিয়র মত বড় নেতারা রাজনীতি ত্যাগ করছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির আবারও ঘুরে দাঁড়ানো অত্যন্ত শক্ত কাজ বলেই মনে করছেন অনেকে। তার মধ্যেই আবার রাজনীতি ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। ফলে, সবদিক থেকেই অনেকটা চাপে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বঙ্গ বিজেপি-র অন্যান্য নেতারা।

প্রসঙ্গত, বছর তিনেক আগে টলিউডের বেশ কিছু অন্যায় দেখে আর চুপ করে থাকতে পারেননি অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বেছে নিলেন ভারতীয় জনতা পার্টিকে। বছর তিনেক আগে তিনি টলিউডে পরিবর্তন আনতে চেয়েছিলেন। বিধানসভা নির্বাচনে বিজেপির বেশকিছু জনসভায় তাকে দেখা গিয়েছিল। বিজেপির হয়ে তিনি একাধিক জায়গায় বক্তব্য রেখেছিলেন। কিন্তু, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়া অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় এখন নিজেই বলছেন, টালিগঞ্জের জন্য কিছু করতে চাইলেও তেমন কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। তাই অগত্যা যে কারণে বিজেপিতে এসেছিলেন তা পূরণ করা সম্ভব নয় বলেই, গেরুয়া শিবিরে বেসুরো বাজতে শুরু করেছেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026