পলিটিক্স

অমিত শাহের শ্লোগান ব্যবহার করেই ত্রিপুরা অভিযানে নামছে তৃণমূল, সূচনা করলেন কুনাল ঘোষ

ত্রিপুরা দখলের জন্য কোন কসুর বাকি রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস। এই কারণে প্রথম থেকে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ সংগঠনকে একেবারে ঢেলে সাজানো শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এদিন গেলেন ত্রিপুরায়। তবে ত্রিপুরায় যাবার আগে বিজেপির বিপ্লব দেব সরকারকে তুলোধোনা করলেন তিনি। পাশাপাশি তিনি অভয়বাণী দিলেন, ত্রিপুরার সরকার করবে তৃণমূল কংগ্রেস, এবং ভূমিপুত্র হবেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূলের অভ্যন্তরীণ স্তরে হয়তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করা হয়ে গেছে, এখন অপেক্ষা শুধুমাত্র নাম ঘোষণার।

মাসখানেক আগে বাংলা বিজয় করতে আসার সময় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন জয় লাভ করলে বাংলায় কোন একজন ভূমিপুত্রই হবেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার, তৃণমূলের তরফ থেকেও কিছুটা একই রকম বার্তা দেওয়া হচ্ছে ত্রিপুরা নির্বাচনের আগে।

কলকাতা থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিমানবন্দরে কুনাল ঘোষ বললেন, “দলের কাজে ত্রিপুরা যাচ্ছি। ত্রিপুরা সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ত্রিপুরায় কোন রকম উন্নয়ন হয়নি। তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরার উন্নয়ন হবে। ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। বিজেপির বিধায়ক ঘন্টা বেজে গিয়েছে। ত্রিপুরার ভূমিপুত্র মুখ্যমন্ত্রী হবেন।”

দিন কয়েক আগে থেকেই ত্রিপুরার রাজনীতি সরগরম হয়ে উঠেছে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে সংঘর্ষ নিয়ে। বিজেপি বারংবার অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরা এসে বিশৃংখলার সৃষ্টি করার চেষ্টা করছে। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপির তরফ থেকে তাদের কর্মীদের ওপর হামলা করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে হামলা করা হচ্ছে, আইপ্যাক টিমের সদস্যদের বন্দি করে রাখা হচ্ছে। সবকিছু নিয়েই ত্রিপুরার রাজনীতি বর্তমানে একেবারে তেতে উঠেছে। তার মধ্যেই, কুনাল ঘোষের ভূমিপুত্র এর মন্তব্য নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে ত্রিপুরার রাজনীতি। তাহলে কে হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? চিন্তা রাজনৈতিক মহলে সর্বত্র।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026