অধিবেশন বানচাল করার অভিযোগে এবারে রাজ্যসভায় সাসপেন্ড হয়ে গেলেন তৃণমূলের ৬জন সাংসদ। এই সাংসদদের তালিকায় রয়েছেন, মৌসম বেনজির নূর, দোলা সেন, শান্তা ছেত্রী, নাদিমুল হক, অর্পিতা ঘোষ এবং আবির রঞ্জন বিশ্বাস। এই ছয়জনের বিরুদ্ধে অধিবেশন বানচাল করা এবং রাজ্যসভার অবমাননা করার অভিযোগ রয়েছে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো, সহ প্ল্যাকার্ড নিয়ে ক্যাম্পেইন করা সব কিছুই রয়েছে তালিকায়।
এদিন রাজ্য সভার অধিবেশন শুরু হতে না হতেই তৃণমূলের সাংসদেরা পেগাসাস কাণ্ড নিয়ে সরব হয়ে ওঠেন। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে শুরু করেন প্রতিবাদ। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বারংবার তাদের নিজের নিজের জায়গায় ফিরে যাবার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা নিজেদের বিক্ষোভ জারি রাখেন। বেঙ্কাইয়া নাইডুর কথায় তারা খুব একটা কর্ণপাত করলেন না। তারপরেই অধিবেশন বানচালের অভিযোগে তৃণমূলের ৬ সাংসদকে সাসপেন্ড করা হয়। যদিও, সাসপেনশন শুধু মাত্র একদিনের জন্যই।
তৃণমূল সাংসদদের সাসপেন্ড হওয়ার পরেই রণনদেহি ভূমিকা ধারণ করে তৃণমূল কংগ্রেস। টুইট করে সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, ” দুপুর দুটোর সময় এই ঘটনার প্রতিবাদ জানাবে তৃণমূল সাংসদরা “।
এর আগেই রাজ্যসভা থেকে গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড হয়ে গিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন সেই সময়ে শান্তনু সেন মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিড়ে ফেলেন। এর পরেই রাজ্যসভার গোটা অধিবেশন থেকে সাসপেন্ড করে দেওয়া হয় তৃণমূল সাংসদ শান্তনু সেন কে। এই ঘটনার প্রতিবাদ করেও সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…