বিনোদন

Dance Dance Junior 2: ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর মঞ্চে বলিউডের ‘ডান্সিং ক্যুইন’ হেলেন

সব কিছুর যেমন শুরু আছে ঠিক তেমন শেষ ও আছে। তেমনই স্টার জলসার রিয়েলিটি-শো ডান্স ডান্স জুনিয়র সিজন ২ এর যাত্রাপথ শেষের পথে। ক্রমশ গ্র‍্যান্ড ফিনালের দিকে এই শো এগিয়ে আসছে। আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড ফিনালেতে একের পর এক চমক রাখছেন এই শোয়ের নির্মাতারা। এই শোয়ে দায়িত্ববান বিচারক হিসেবে দেব আর মানালীকে তো মানুষ দেখেছে। কিছুদিন আগে জানা গিয়েছিল এই শোতে গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী সানি লিওনি আর কোরিওগ্রাফার রেমো ডিসুজা।

সানি আর রেমো ডিসুজার পর আবারও চমক এই রিয়েলিটি শো ঘিরে। ডান্স ডান্স জুনিয়র সিজন২ এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন ৮০র দশকের বর্ষীয়ান অভিনেত্রী হেলেন। এই সুপারস্টার যার কোমরের জাদুতে ঢেউ তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। নাচের ছন্দে আসর মাতাতে তাঁর জুড়ি মেলা ভার গোটা ভারতবর্ষে। তিনি বলিউডের ‘ডান্সিং ক্যুইন’ হিসেবে খ্যাত। ‘ডান্সিং ক্যুইন’ ছাড়াও ‘ক্যাবারে ক্যুইন’ হিসেবেও পরিচিত হেলেন।

গ্র্যান্ড ফিনালে কবে হবে সেই বিষয়ে বেশি কিছু না জানালেও বলিউডের বিখ্যাত তারকাদের উপস্থিতির কথা জানাচ্ছেন নির্মাতারা। হেলেনের উপস্থিতি নিঃসন্দেহে এই শোয়ের মান আরও বাড়িয়ে দেবে তা বলাই যায়। এই দিন হেলেন যখন উপস্থিত তখন ‘পিয়া তু অব তো আজা’, ‘মেহবুবা মেহবুবা’, ‘এ মেরা দিল প্যায়ার কা দিওয়ানা’, ‘উয়ো হাসিনা জুলফো ওয়ালি’, এর মত কালজয়ী গানের সঙ্গে তা সঙ্গে ভারতীয় সিনেমার গানের তালে নেচে উঠলো মঞ্চের সক্কলে।

সারাজীবনে অজস্র গানের সঙ্গে কোমর দুলিয়েছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। এবার ছোটপর্দায় হেলেনের মত একজন শিল্পীকে খুব কাছ থেকে পেয়ে বিভিন্ন টিপস জানার সুযোগ পাবেন ডান্স ডান্স জুনিয়র সিজন২ এর গ্র্যান্ড ফিনালের প্রতিযোগীরা। যা ভবিষ্যতে তাদের পাথেয় হয়ে থাকবে। হেলেনকে পেয়ে অভিনেত্রীর সাথে নাচার সুযোগ হারালেননা ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী।

এই বিশেষ দিনে এই অভিনেত্রীর পরণে ছিল সবুজ শাড়ি, ডিজাইনার লাল ব্লাউজ আর গলায়, কানে, হাতে মানানসই গয়নায়। বয়স হলেও এখনো আগের মতো মোহময়ী আর লাস্যময়ী হেলেন। আর এই সুপারড্যান্সারের পাশে দুধ সাদা জ্যাকেট কুর্তা, আর কালো প্যান্ট পড়ে তাল মেলালেন।

হেলেন, সানি আর রেমো ডিসুজার উপস্থিতি যে এই মঞ্চে নাচের আগুন ধরাবে তা বলাবাহুল্য। এর আগে এই মঞ্চে পা রেখেছেন রবিনা ট্যান্ডন, ঊর্মিলা মাতন্ডকর, অনিল কপূর এসে মঞ্চ কাঁপিয়েছেন। আর কি নতুন কোনো চমক থাকবে এই শোতে এখন তাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026