বিনোদন

অভিনেতার নতুন সফর! বলিউডে নতুন জুটি রানি মুখার্জী ও অনির্বাণ

অনির্বাণ ভট্টাচার্য (anirban bhattacharya)-কে যে যাই বলুন না কেন, এই মুহূর্তে টলিউডের তুরুপের তাস কিন্তু তিনিই। অনির্বাণের মাধ্যমে এক শক্তিশালী অভিনেতাকে পেয়েছে টলিউড। তবে সম্প্রতি টলিউডে গুঞ্জন ছড়িয়েছে, এবার অনির্বাণ পা রাখতে চলেছেন বলিউডে।

তবে ভার্সেটাইল অভিনেতা অনির্বাণের পক্ষে বলিউডে পা রাখা অসম্ভব নয়। রানি মুখার্জী (Rani mukherjee) -এর আপকামিং হিন্দি ফিল্ম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে অভিনয়ের সুযোগ পেয়েছেন অনির্বাণ। অনির্বাণের অনুরাগীরা এই খবরে উচ্ছ্বসিত হলেও অনির্বাণ বলেছেন, তাঁর পক্ষে এখনই এই নিয়ে কিছু বলা সম্ভব নয়।

অসীম ছিব্বর (Asim chibbar) পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র একটি বড় অংশের শুটিং হবে বিদেশে। তবে ফিল্মের কাস্টিং সম্পর্কে এখনও সাসপেন্স বজায় রেখেছেন ফিল্মের যুগ্ম প্রযোজক জি স্টুডিও এবং এনমে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্ণধার নিখিল আডবাণী (Nikhil advani)।

চলতি বছরের 21 শে মার্চ নিজের 43 তম জন্মদিনে রানি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে তাঁর আগামী ফিল্ম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-র ঘোষণা করেন। সেই সময় তিনি বলেছিলেন, একজন নায়িকার বিয়ে হলে এবং সর্বোপরি তিনি মা হলে ধরে নেওয়া হয়, তাঁর কেরিয়ার শেষ হয়ে গেছে। ফলে তাঁকে পার্শ্বচরিত্রাভিনেত্রী করে দেওয়া হয়। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ মানুষের এই ধারণা ভেঙে দেবে। সমগ্র দেশের বিরুদ্ধে একজন মায়ের লড়াইকে ঘিরে তৈরী হতে চলেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। রানি জানিয়েছেন, এই ফিল্ম তাঁর জীবনের অন্যতম সেরা ও গুরুত্বপূর্ণ ফিল্ম হতে চলেছে। এই ফিল্মের মাধ্যমে রানির অভিনয় জীবনের পঁচিশ বছর পূর্ণ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026