রাজ্য

চাকরির টোপ দিয়ে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার শুভেন্দু’র ঘনিষ্ঠ

চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগের ভিত্তিতে এবারে গ্রেপ্তার এক শুভেন্দু ঘনিষ্ঠ। গতকাল কলকাতা পুলিশ একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেপ্তার করেছে। জানা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর প্রায় ছায়াসঙ্গী ছিলেন তিনি একটা সময়। শুভেন্দু অধিকারীর তিনি এতটাই ঘনিষ্ঠ ছিলেন, তার জন্য নারদ কান্ডে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ নিয়ে সিবিআই রাখালবাবুকে জিজ্ঞাসাবাদ অবধি করেছিল। আবার অনেকের বক্তব্য, শুভেন্দু অধিকারীর টাকা পয়সার ব্যাপারটা দেখাশোনার দায়িত্বে রয়েছেন রাখাল বেরা।

এবারে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে চাকরির টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতানোর। উত্তর ২৪ পরগনার অশোকনগরের সুজিত দে নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে রাখালবাবুকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র একজন নয়, ৬০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা তুলেছেন। আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে শুভেন্দু অধিকারী সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন।

সুজিত বাবুর দাবি ছিল, ২০১৯ সালে সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ২ দফায় ২ লক্ষ টাকা আত্মসাৎ করেন রাখাল বেরা। প্রথমে কথা ছিল সুজিত বাবুর চুক্তিভিত্তিক নিয়োগ হবে। তারপরে তাকে স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হবে জানানো হয়। কিন্তু এই যুবকের অভিযোগ ২ বছর হয়ে গেছে তিনি এখনো পর্যন্ত কোন চাকরি পাননি। ফোন করলে রাখালবাবু তাকে টাকা ফেরত দিতে নারাজ।

তারপরেই সুজিত বাবু স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন রাখালবাবুর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, নিজেদের মধ্যে হওয়া ফোনের কল ডিটেল এবং হোয়াটসঅ্যাপ চ্যাট এর স্ক্রিনশট জমা দিয়েছেন সুজিত বাবু। ইতিমধ্যেই রাখাল বাবুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো শুভেন্দু অধিকারী তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026