বিনোদন

ভাইরাল হলো অনির্বাণের নগ্ন ভিডিও, সমালোচনার মুখে অভিনেতা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিখ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য-এর একটি নগ্ন ভিডিও। এই ভিডিওতে অনির্বাণকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তাঁর সঙ্গিনীর সঙ্গে যৌনতায় মেতে উঠতে দেখা যাচ্ছে। ভিডিওতে অনির্বাণের সঙ্গিনীও নগ্ন। এই ভিডিও নিয়ে এই মুহূর্তে সাইবার দুনিয়ায় সমালোচনা তুঙ্গে। নেটিজেনদের একাংশের মতে, এটি অনির্বাণের ব্যক্তিগত জীবনের ভিডিও। কেউ বলেছেন, অনির্বাণের মত ‘ইউথ আইকন’ অভিনেতার কাছ থেকে এটা আশা করা যায় না। তবে নেটিজেনদের কয়েকজন বলেছেন, এটি পরিচালক জয়রাজ ভট্টাচার্যের ফিল্ম ‘ঘচাং ফু’-র একটি দৃশ্য। অনেকেই বলেছেন, পেশাদার অভিনেতারা চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী যদি এই ধরনের দৃশ্যে অভিনয় করে থাকেন, তা অশ্লীল বলে প্রমাণ হয় না। একজন শিল্পীর প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফের মধ্যে পার্থক্য আছে। বহু ইউটিউবার অনির্বাণকে নিয়ে সমালোচনার বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেন, এটা পর্ণোগ্রাফি নয়, এটা একজন অভিনেতার অভিনয়।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কিন্তু পরিচালক জয়রাজ ভট্টাচার্য এই ভিডিওটির ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, 2017 সালে তিনি ‘ঘচাং ফু’ ফিল্মটি নির্মাণ করেন। তাঁর ফিল্মের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা মাত্র 13 সেকেন্ডের। কিন্তু ফিল্মে চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী দৃশ্যটি অনেক দীর্ঘ ছিল। ভাইরাল হওয়া ভিডিওটি দেখলে বোঝা যাচ্ছে, কোনো ব্যক্তি ফিল্মটি দেখার সময় কাঁচা হাতে নিজের মোবাইলে দৃশ্যটির ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। এরপরেই অনির্বাণকে ‘বডি শেমিং’-এর মুখোমুখি হতে হয়। একজন অভিনেতার পক্ষে এর থেকে খারাপ মুহূর্ত আর কি হতে পারে! জয়রাজ সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, পরিচালক জয়রাজ ভট্টাচার্য নির্মিত ফিল্ম ‘ঘচাং ফু’-তে অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও অভিনয় করেছেন কৌশিক মুখোপাধ্যায়, কমলিকা ব্যানার্জী প্রমুখ। জয়রাজ জানিয়েছেন, বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ‘ঘচাং ফু’ প্রশংসিত হলেও পশ্চিমবঙ্গে তেমন সাড়া ফেলতে পারেনি। কিন্তু 2020 সালে এসে এই ফিল্মের দৃশ্য ভাইরাল হওয়ায় তিনি রীতিমত অবাক। এই মুহূর্তে অনির্বাণ ভট্টাচার্য অন্যতম সফল অভিনেতাদের মধ্যে একজন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ফিল্ম ‘ড্রাকুলা ‍স‍্যার’। এই ফিল্মে অনির্বাণের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে। করোনা অতিমারীর কারণে পঞ্চাশ শতাংশ দর্শকাসন নিয়ে সিনেমা হলগুলি খুললেও এই ফিল্মটি যথেষ্ট ভালো ব্যবসা করেছে। টলি টাউনের অনেকেই অনির্বাণের অভিনীত যৌনদৃশ্য ভাইরাল করার পিছনে বিভিন্ন সম্ভাবনা দেখতে পাচ্ছেন। কেউ বলেছেন, অনির্বাণের ইমেজে আঘাত হানার জন্য তাঁর কোনো শত্রু এই কাজ করেছে। অনেকে আবার বলছেন, পরিচালক হয়তো নিজেই করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফিল্মটি নতুন করে শিরোনামে নিয়ে আসার জন্য এই সস্তা পাবলিসিটি করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026