ব্রিটেন: একে তো গোটা বিশ্বে করোনার থাবা থেকে আজও রেহাই মেলেনি। কবে মুক্তি পাওয়া যাবে করোনার থেকে, তাও এখনও সকলেরই অজানা। লাখো লাখো প্রাণ বলি হয়েছে করোনার কবলে এসে। আর এবার আরও এক অজানা অসুখ চিকিৎসকদের ঘুম কেড়েছে। তবে এই অসুখ মহিলাদের শরীরে নয়, পুরুষদের শরীরে অজান্তে বাসা বাঁধছে এই নতুন অসুখ। তারই সন্ধান পেলেন বিশেষজ্ঞরা। তাদের কথায়, মারাত্মক সে রোগ। যার প্রাণ নিচ্ছে প্রায় ৪০ শতাংশ পুরুষের।এই রোগের মধ্যে শিরাতে রক্ত জমাট থেকে শুরু করে রয়েছে একাধিক উপসর্গ। এই রোগকে vacuoles, E1 catalyst, X-connected, autoinflammatory and physical condition – VEXAS বলা হচ্ছে।
এই রোগে ঘন ঘন জ্বর আসছে রোগীদের। বিশেষজ্ঞরা বলছেন যে ভেক্সাসের কারণে শিরাতে রক্ত জমাট বাঁধা, বার বার জ্বর, ফুসফুস অস্বাভাবিকতা এবং শরীরের কোষগুলিতে শূন্যতার মতো সমস্যা দেখা দিচ্ছে। আর অজান্তে এই অসুখ শরীরে এই সমস্ত উপসর্গ সমেত বাসা বাঁধে মৃত্যও হচ্ছে। তাই সাবধান থাকতে বলা হয়েছে সকল পুরুষদের।
জানা গিয়েছে,, ইউবিএ ওয়ান জিনের পরিবর্তনের ফলে এই রোগ দেখা দিচ্ছে এবং এর দ্বারা আক্রান্ত ৪০ শতাংশ রোগী মারা যাচ্ছে। গবেষকদের এই অনুসন্ধান নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে।২,৫০০ জনের উপর গবেষণা করা হয়েছে। ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউট (এনএইচজিআরআই) এর বিশেষজ্ঞরা। যার মধ্যে ৮০০-এর বেশি সংখ্যক মানুষের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গিয়েছে। এই রোগ বিপজ্জনক হতে পারে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…