বলিউডের অন্যতম পরিচিত মুখ নেহা পেন্ডসে। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ধারাবাহিক ছাড়াও বড়পর্দাতে বেশ কয়েকটি কাজ করতে দেখা গিয়েছে তাকে। ১৯৯৯ সালে ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। তারপর থেকে এখনো পর্যন্ত বসে থাকতে হয়নি অভিনেত্রীকে। তার অভিনয় যথেষ্ট প্রশংসিত দর্শকমহলেও। সবধরনের চরিত্র করতেই তিনি স্বচ্ছল। সম্প্রতি নিজের বেশ কয়েকটি ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চর্চিত অভিনেত্রী।
নেহা পেন্ডসে সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই অ্যাক্টিভ। তিনি প্রায়ই নিজের কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক শেয়ার করে নেন নিজের অনুরাগীদের সাথে। সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। বিশেষ করে ইনস্টাগ্রামে ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। সম্প্রতি তাজ হোটেলে সময় কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেখান থেকেই নিজের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী, যা এই মুহূর্তে ভাইরাল তার অনুরাগীদের মাঝে।
তাজ হোটেলের সুইমিং পুলের ধারে বসেই ছবি শেয়ার করেছেন নেহা। নীল রঙের স্যুইমস্যুটে দেখা গিয়েছে তাকে। ছবি দেখেই বোঝা যাচ্ছে সুইমিং সেরে উঠেই ছবিগুলো তুলেছেন তিনি। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, পরেরবার তিনি সুইমিং বেশি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কম করবেন। সম্প্রতি এই ছবিতে অভিনেত্রীর উজ্জ্বল রূপ দেখে রীতিমত মুগ্ধ তার ভক্তরা। অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছেন তার অনুরাগীরা, তা তার ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই স্পষ্ট হবে।
সোশ্যাল মিডিয়ার পাতায় প্রায়ই অভিনেত্রী নিজের পোষ্যের সাথে একাধিক ভিডিও শেয়ার করে থাকেন। একজন অভিনেত্রী হওয়ার খাতিরে নিয়মিত শরীরচর্চা করেন তিনি। নিজের শরীরচর্চার একাধিক ঝলক প্রায়ই শেয়ার করে থাকেন অভিনেত্রী। কয়েকদিন আগে নিজের কমলা রঙের শরীরচর্চার পোশাকেই একটি ভিডিও শেয়ার করেছিলেন নেহা, যেখানে পাশ থেকে তার পোষ্যকেও দেখা গিয়েছিল। রইল সেই ভিডিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…