এই মুহূর্তে মিডিয়াতে ‘দ্যা কাশ্মীর ফাইলস’ অন্যতম বিতর্কিত ছবি। নব্বইয়ের দশকে জম্মু-কাশ্মীর থেকে কয়েকশো পণ্ডিতকে ঘরছাড়া করা হয়েছিল। আর সেই গল্পই এই ছবির মাধ্যমে তুলে ধরেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই ছবির পরিচালক হিসেবে বিবেক অগ্নিহোত্রী এখন তুমুল চর্চিত। তবে কয়েকবছর আগে এই পরিচালকের বিরুদ্ধেই অভিযোগ এনেছিলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত।
২০১৮’তে ২০০৫ সালের একটি ঘটনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘চকোলেট: ডিপ ডার্ক সিক্রেটস’ ছবির শুটিংয়ের সময় ২০০৫’এই ঘটনাটি ঘটেছিল, তা অভিনেত্রীর কথা থেকেই জানা গিয়েছে। তিনি জানান, নিজের শট শেষ করে অভিনেত্রী একটি টাওয়াল জড়িত দাঁড়িয়ে ছিলেন ক্যামেরার পিছন দিকে। সেইসময় ইরফান খানের ক্লোজআপ শট নেওয়া হচ্ছিল। আর তখনই হঠাৎ করেই পরিচালক এসে অভিনেত্রীকে বলেছিলেন, কাপড় খুলে ইরফান খানের সামনে গিয়ে নাচতে, তাতে তার অভিনয় করতে সুবিধা হবে। পরিচালকের এই কথা শুনে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন অভিনেত্রী নিজেই।
এরপরে পরিচালকের কথা শুনে ইরফান খান জানিয়েছিলেন, কারোর সাহায্যের প্রয়োজন হবে না। তিনি একজন অভিনেতা, সাহায্য ছাড়াই নিজের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে পারবেন। এরপর সুনীল শেট্টিও জানিয়েছিলেন, অভিনেত্রীকে কোনরকম সাহায্য করতে হবে না। প্রয়োজন হলে তিনি ইরফান খানকে সাহায্য করে দেবেন। শেষে অভিনেত্রী জানিয়েছিলেন, ইরফান খান ও সুনীল শেট্টির মতো অভিনেতাদের জন্যই বলিউডের উপর থেকে তিনি পুরোপুরি বিশ্বাস হারাননি।
উল্লেখ্য, অভিনেত্রী প্রকাশ্যে পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ তুললেও, তিনি তা স্বীকার করেননি। এমনকি তিনি এও জানিয়েছিলেন, অভিনেত্রী যা বলছেন সবটাই মিথ্যে এবং ভিত্তিহীন। ‘দ্যা কাশ্মীর ফাইলস’ ছবির মাধ্যমে সাধারণের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন পরিচালক। তবে এর আগে সেভাবে পরিচিতি ছিল না তার।
এই মুহূর্তে বড়পর্দা থেকে অনেকটাই দূরে তনুশ্রী দত্ত। পুরনো এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে তাকে খোলামেলা কথা বলতে শোনা গিয়েছিল। পছন্দের চরিত্র না পাওয়াই তার অভিনয় থেকে সরে আসার মূল কারণ। তবে তিনি এও জানিয়েছিলেন, ভবিষ্যতে যদি নিজের মনের মত কোন চরিত্র পান তাহলে নিশ্চয়ই আবারও অভিনয়ে ফিরবেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…