‘ভাবিজি ঘর পার হ্যায়’ সিরিয়ালের অনিতা ভাবীর লাস্যময়ী ছবি দেখে ক্লিন বোল্ড নেটিজেনরা

ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। কমেডি সিরিয়াল হিসেবে একদিকে যেমন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, “তারক মেহতা কা উল্টা চশমা”, ঠিক অন্যদিকে বেশ জনপ্রিয়তা রয়েছে “ভাবিজি ঘর পার হ্যায়” সিরিয়ালের। এই সিরিয়ালটা শুরু হয়েছিল ২০১৫ সালে। তারপর প্রায় ৭ বছর পেরিয়ে গেছে। এখনও কমেডি শো হিসাবে প্রত্যেকের মনের মনিকোঠায় সযত্নে তোলা রয়েছে এই ধারাবাহিক।

শুরু থেকেই এই ধারাবাহিকের স্ক্রিপ্ট এবং সেইসাথে তারকাদের অসাধারণ অভিনয় জমিয়ে তুলেছিল সিরিয়ালটিকে। কমেডি শো হিসাবে ভারতে এই ধারাবাহিক একদম প্রথম তালিকায় থাকবে সারাজীবন। দীর্ঘ সময় ধারাবাহিকে বেশকিছু অভিনেতা-অভিনেত্রীর বদল হলেও, শোয়ের জনপ্রিয়তাতে তাতে এক বিন্দুও আঁচ পড়েনি। এই সিরিয়ালে পুরনো অনিতা ভাবীর চরিত্রে অভিনয় করতেন সৌম্য ট্যান্ডন। এছাড়া বছরখানেক আগে হিন্দি হিট ছবি ‘জাব উই মেট’ এ কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

সিরিয়ালের দুনিয়াতে মোটামুটি সাদামাটা বেশেই দেখা যায় অনিতা ভাবিকে। ভাবিজি ঘর পার হে সিরিয়ালে অনিতা ভাবির পোশাক ছিল অত্যন্ত সাধারণ শাড়ি। অনুরাগীরা অনিতা ভাবিকে সাধারণ পোশাকে দেখতেই অভ্যস্ত। কিন্তু সম্প্রতি অনিতা ভাবির চরিত্রে অভিনয় করা সৌম্য ট্যান্ডন বেশ কিছু ছবি পোস্ট করেছেন যা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে নেটিজেনদের। এককথায় বলা যেতে পারে সুন্দর লাস্যময়ী রূপে নেটিজেনদের ঘায়েল করেছেন অভিনেত্রী।

আসলে অনেকেই জানেন না হয়তো অনিতা ভাবীর চরিত্রে অভিনয় করা সৌম্য ট্যান্ডন, তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন এক মডেল হিসাবে। মাঝে মাঝে তিনি তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন হট ছবি পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দেন। পাশাপাশি এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবনকে বলি লাইমলাইটে আনতে চান না। তাই তো তিনি প্রেমিক সৌরভ দেবেন্দ্র সিংকে বিয়ে করার খবর দীর্ঘদিন জানতো না কেও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026