ভারতের বাজারে মোটরসাইকেলের কোম্পানি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড এর। তাঁদের ক্লাসিক ৩৫০ বাইকটি প্রত্যেকের কাছেই একটু আলাদা ধরনের সম্মান পায়। সম্প্রতি বাজাজ এবং ট্র্যাম্প কোম্পানির সাথে প্রতিযোগিতায় নেমে রয়্যাল এনফিল্ড একাধিক নতুন নতুন বাইক লঞ্চ করছে। ক্রুজার বাইক বিভাগে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ এর। বাইকটির ভিন্টেজ লুক এবং শক্তিশালী ইঞ্জিনের জন্য সকলের খুব পছন্দের বাইক এটি।
এই রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকে ৩৪৬ সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে যা ১৯.৩৬ bhp শক্তি ও ২৮ Nm টর্ক উৎপাদন করতে পারে। এই বাইকে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছেন। কোম্পানি দাবি করে তাঁদের রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইক প্রায় ৫৩.৪ কিলোমিটার মাইলেজ দেয়।
বর্তমানে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটির এক্স শোরুম মূল্য ১.৪৫ লাখ টাকা। এর টপ মডেলের দাম প্রায় ১.৬০ লাখ টাকা। তবে আপনাকে যদি জানানো হয় যে এক্স শোরুম মূল্যের প্রায় অর্ধেক দামে আপনি এই দুর্দান্ত বাইকটি বাড়িতে নিয়ে আসতে পারবেন, নিশ্চয়ই অবাক হবেন। আসলে কিছু অনলাইন পুরনো টু হুইলার ট্রেডিং ওয়েবসাইটে এই বাইকটি অত্যন্ত কম মূল্যে পাওয়া যাচ্ছে। BIKES4SALE নামক একটি ওয়েবসাইটে রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটির ২০১১ মডেল মাত্র ৩০ হাজার টাকা মূল্যে কিনতে পারবেন।
এছাড়া অন্য একটি ওয়েবসাইট Droom এ আপনি রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটির ২০১১ মডেল মাত্র ৪৬৭০০ টাকায় কিনে নিতে পারবেন। এছাড়া OLX ওয়েবসাইটেও এই বাইকটি উপলব্ধ। আপনি এই ওয়েবসাইট থেকে বাইকটি কিনতে খরচ করতে হবে মাত্র ৫৫ হাজার টাকা। যদি আপনি পুরনো রয়্যাল এনফিল্ড ইলেক্ট্রা ৩৫০ বাইকটি কিনতে চান, তাহলে অবশ্যই উল্লিখিত ওয়েবসাইটগুলোতে দেখতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…